শিরোনাম
◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন

প্রকাশিত : ০৪ মে, ২০২৬, ০৮:৪৬ রাত
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বন্ধুর মৃত্যুতে ভেঙে পড়েছেন সালমান খান

২০২৪ সালের শুরু থেকেই সময়টা মোটেও ভালো যাচ্ছে না বলিউডডের ভাইজান সালমান খানের। বান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের সামনে দুই বাইক আরোহীর অতর্কিত গুলি বর্ষণ এবং লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের দফায় দফায় প্রাণনাশের হুমকিতে যখন বলিপাড়ায় চাপা আতঙ্ক, ঠিক তখনই ব্যক্তিগত জীবনে বড় ধাক্কা খেলেন ‘ভাইজান’। হারালেন তার দীর্ঘ ৪২ বছরের ছায়াসঙ্গী ও পরম বন্ধু সুশীল কুমারকে।

প্রিয় বন্ধুর মৃত্যুতে শোকস্তব্ধ সালমান সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি দীর্ঘ ও আবেগঘন পোস্ট শেয়ার করেছেন। তবে তার সেই শোকবার্তায় বিষণ্ণতার চেয়েও বেশি ফুটে উঠেছে দুজনের খুনসুটি আর গভীর বন্ধুত্বের রসায়ন। বন্ধুকে হারিয়ে সালমান সাফ জানিয়ে দিয়েছেন, তিনি কাঁদবেন না। এমনকি বন্ধুর নামের পাশে ‘প্রয়াত’ শব্দটিও ব্যবহার করতে নারাজ তিনি।

সুশীল কুমারের সঙ্গে নিজের একটি ছবি শেয়ার করে সালমান লেখেন, ‘৪২ বছর ধরে এই মানুষটার সঙ্গে আমার দাদা-ভায়ের সম্পর্ক। আমার দেখা অন্যতম দয়ালু ও সংবেদনশীল মানুষ ছিলেন তিনি। কোনো আর্থিক অনটন বা শারীরিক কষ্ট তাকে কখনো দমাতে পারেনি। মৃত্যুর পাঁচ মিনিট আগেও তিনি চ্যাম্পিয়নের মতো লড়াই করেছেন।’

বন্ধুর প্রতি শেষ শ্রদ্ধা জানিয়ে অভিনেতা আরও লেখেন, ‘একদিন তো সকলকেই চলে যেতে হবে। তবে বর্তমান সময়টাকে প্রাণভরে বাঁচা উচিত। বন্ধু, এবার তুমি ওপারে নিশ্চিন্তে নিজের সিগারেট আর হুইস্কি খাও।’

তবে পোস্টের শেষে সালমানের একটি মন্তব্য ভক্তদের নজর কেড়েছে। মজার ছলে অথচ অত্যন্ত বিষণ্ণ মনে সালমান আক্ষেপ করে লিখেছেন, ‘আমার তো সব ঠিকই চলছিল। তুই একা একা চলে গেলি, অথচ আমার লিভার আর কিডনিটা তো তুই-ই খারাপ করছিলি বেশ।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়