শিরোনাম
◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয়

প্রকাশিত : ০১ মে, ২০২৬, ০৭:৪১ বিকাল
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিরাটের কোন গুণে মুগ্ধ হয়েছিলেন অনুশকা? জানালেন অভিনেত্রী

ভারতের বিনোদন ও ক্রীড়াজগতের অন্যতম জনপ্রিয় জুটি অনুশকা শর্মা ও বিরাট কোহলি। বিয়ের পর থেকে ধীরে ধীরে অভিনয়জগৎ থেকে সরে আসেন অনুশকা।

বলিউড ও ক্রিকেট দুটি আলাদা দুনিয়া হলেও, বক্তিগত জীবনে তাদের বোঝাপড়া, একে অপরের প্রতি দায়িত্ববোধ এবং ভালোবাসা বহু মানুষের কাছে অনুকরণীয় হয়ে উঠেছে।

বছরের পর বছর ধরে এই জুটি একে অপরের ক্যারিয়ারে অবিচলভাবে সমর্থন জুগিয়েছেন। কিছুদিন প্রেম করার পর অনুশকা এবং বিরাট কোহলি ২০১৭ সালে ইতালিতে একটি ঘরোয়া অনুষ্ঠানে বিয়ে করেন। শুক্রবার (১ মে) অনুশকা শর্মা ৩৮ বছরে পা দিলেন। এই বিশেষ দিনে বিরাটের প্রেমে পড়ার কারণটি জানিয়েছেন এই বলিউড অভিনেত্রী।

স্টার স্পোর্টসের সঙ্গে একটি পুরোনো আলাপচারিতায় অনুশকা জানান, প্রেম শুরু করার আগে বিরাটের ভালো স্মৃতিশক্তি তাকে মুগ্ধ করেছিল। এর প্রতিক্রিয়ায় বিরাট বলেন, আমার স্মৃতিশক্তি এখন কিছুটা ভালো। আনুশকা আমাকে গুরুত্বপূর্ণ তারিখগুলো মনে রাখতে বলে দেয়। তাই আমি এখন সেগুলো মনে রাখতে বেশ পারদর্শী হয়ে উঠেছি। সত্যি বলতে, ও আমাকে আগে থেকেই বলে দেয়। আমার গুরুত্বপূর্ণ বিষয়গুলো মনে থাকে, ছোটখাটো জিনিস ভুলে যাই।

এর সঙ্গে যোগ করে অনুশকা বলেন, আমাদের ডেটিং শুরু হওয়ার আগে, যে জিনিসটা আমাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছিল তা হলো, ওর স্মৃতিশক্তি খুব ভালো। এটা আমাকে সত্যিই সাহায্য করবে।

মেয়ে ভামিকার সঙ্গে সময় কাটানোর জন্য পার্টি ছেড়ে আসতেও তাদের কোনো আপত্তি নেই বলে জানিয়েছেন এই জুটি। পিকে অভিনেত্রী বলেন, এটা কোনো অজুহাত নয়, এটাই বাস্তবতা যে সন্তান হলে আর আগের মতো সামাজিক থাকা যায় না। আমরা আসলে খুশি, কারণ আমরা দুজনেই খুব একটা সামাজিক নই। আমরা সাধারণ জিনিস পছন্দ করি, বাড়িতে সময় কাটাতে ভালোবাসি। আমরা একে অপরের সঙ্গে খুব বেশি সময় কাটানোর সুযোগও পাই না। তাই যখন আমরা সেই সময়টা পাই, তখন পরিবারের মতো করে কাটাতে চাই। একারণেই এখন বিষয়টি আরও স্পষ্ট।

বিরাট ও অনুশকা ২০২১ সালে তাদের কন্যা ভামিকা এবং ২০২৪ সালে তাদের পুত্র আকায়কে স্বাগত জানান। সন্তানদের কথা বিবেচনা করে তারা বর্তমানে যুক্তরাজ্যে বসবাস করছেন। এই দম্পতির নিঃশব্দ, সংবেদনশীল সম্পর্ক আরও একবার প্রমাণ করল প্রেম শুধু দেখানোর জন্য নয়, অনুভব করার জন্য।

  • সর্বশেষ
  • জনপ্রিয়