শিরোনাম
◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয়

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২৬, ০৬:১৩ বিকাল
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নতুন স্পাই মিশন নিয়ে আবারও হলিউডে ফিরছেন প্রিয়াংকা চোপড়া

বলিউড অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া আবারও হলিউডের পর্দায় দাপট দেখাতে আসছেন। ওটিটি সিরিজে প্রাইম ভিডিওর জনপ্রিয় স্পাই থ্রিলার সিরিজ ‘সিটাডেল’-এর দ্বিতীয় কিস্তি নিয়ে ফিরছেন তিনি।

এর আগে ‘সিটাডেল’-এর প্রথম কিস্তিতেও অ্যাকশন দেখিয়ে বেশ জনপ্রিয়তা অর্জন করেন ভারতীয় এই অভিনেত্রী।

অ্যামাজন এমজিএম স্টুডিও ও রুসো ব্রাদার্সের ব্যানারে নির্মিত ‘সিটাডেল’-এর দ্বিতীয় কিস্তির নির্বাহী প্রযোজক হিসেবে আছেন অ্যান্থনি রুসো ও জো রুসো। শো-রানার ও পরিচালক হিসেবে কাজ করছেন ডেভিড ওয়েইল।

এর মধ্যেই মঙ্গলবার (২১ এপ্রিল) স্পাই থ্রিলার সিরিজ ‘সিটাডেল’-এর দ্বিতীয় সিজনের ট্রেলার প্রকাশ করেছে স্ট্রিমিং জায়ান্ট প্রাইম ভিডিও।

ধুন্ধুমার অ্যাকশনে ভরপুর এ ট্রেলার প্রকাশের পাশাপাশি জানানো হয় এর মুক্তির তারিখ। আগামী ৬ মে থেকে সিরিজটির স্ট্রিমিং শুরু হতে যাচ্ছে। প্রিয়াংকার সঙ্গে এ সিজনেও কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা রিচার্ড ম্যাডেনকে।

‘সিটাডেল’ সিরিজ মূলত বিশ্বসেরা একদল এলিট গোয়েন্দাদের কাহিনি নিয়ে নির্মিত। ম্যান্টিকোর নামের একটি শক্তিশালী অপরাধী চক্রের হাতে ধ্বংস হয়ে যাওয়া এক গোয়েন্দা সংস্থার সদস্য ছিলেন মেসন কেন (রিচার্ড ম্যাডেন), নাদিয়া সিন (প্রিয়াংকা চোপড়া) ও বার্নার্ড অরলিক (স্ট্যানলি তুচি)। স্মৃতিলোপ পাওয়া এ গোয়েন্দাদের পুনরুত্থান ও লড়াই নিয়েই সিরিজের মূল কাহিনি।

‘সিটাডেল’ সিরিজে নতুন সিজনে দেখা যাবে, পৃথিবীকে এক ভয়াবহ ষড়যন্ত্রের হাত থেকে রক্ষা করতে তিন গোয়েন্দা আবারও অ্যাকশনে নামছেন। নিজেদের লক্ষ্য পূরণে তারা নতুন এক দল গঠন করেন এবং বিশ্বজুড়ে শুরু হয় তাদের শ্বাসরুদ্ধকর মিশন।

এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এবারের সিজনটি আগের চেয়ে আরও বেশি রোমাঞ্চকর হতে চলেছে। প্রিয়াংকার এই নতুন মিশন এখন দেখার অপেক্ষায় তার ভক্ত-অনুরাগীরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়