শিরোনাম
◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই

প্রকাশিত : ২০ এপ্রিল, ২০২৬, ১০:৫২ দুপুর
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অভিনয়ে নেই, ব্যবসায় মন অনুষ্কার! নিজের ব্র্যান্ড রয়েছে বিরাটেরও, বলিউডে এমন ব্যবসায়ী দম্পতি আরও যারা আছেন

বর্তমানে অনেক বলিউড তারকাই কাজের ওপর সম্পূর্ণ নির্ভর করেন না। তারা রোজগারের জন্য আরও একটি রাস্তা খোলা রাখেন। এমন অনেকেই রয়েছেন বলিউডে। কয়েকজন জনপ্রিয় বলিউড দম্পতি রয়েছেন, যারা অভিনয়ে নাম করেছেন এবং এর পাশাপাশি ব্যবসাতেও নজির গড়ে তুলেছেন। কেউ প্রতিষ্ঠিত ব্যবসায়ীকে বিয়ে করেছেন, আবার কেউ জীবনসঙ্গীর সঙ্গে মিলে কোটি কোটি টাকার ব্যবসা চালাচ্ছেন। তারা কারা জেনে নিন?

আনুশকা শর্মা ও বিরাট কোহলি দম্পতি

ক্রিকেটার বিরাট কোহলি ও অভিনেত্রী আনুশকা শর্মা তারকা জুটি ‘ডিজিট’ নামক একটি বীমা সংস্থায় বড় বিনিয়োগ করেছেন। আনুশকা শর্মার নিজস্ব প্রযোজনা সংস্থা ‘ক্লিন স্লেট ফিল্মস’ এবং পোশাকের ব্র্যান্ড ‘নুশ’ রয়েছে। অন্যদিকে বিরাট কোহলিরও নিজস্ব ব্র্যান্ড রয়েছে, যার নাম ‘রঙ’। বর্তমানে অভিনয় থেকে দূরে আছেন আনুশকা শর্মা। স্বামী ও সন্তানদের সঙ্গেই অধিকাংশ সময় কাটান তিনি। এর পাশাপাশি ব্যবসার দিকেও বিশেষ নজর রয়েছে তার।

বলি বাদশাহ শাহরুখ খান ও গৌরী খান দম্পতি

বলিউডের অন্যতম ধনী এ তারকা দম্পতি বাদশাহ শাহরুখ খান ও গৌরী খান ‘রেড চিলিজ এন্টারটেনমেন্ট’ নামে প্রযোজনা ও ভিএফএক্স সংস্থার মালিক। এ ছাড়া আইপিএল ক্রিকেট দল ‘কলকাতা নাইট রাইডার্স’ও তাদের মালিকানা রয়েছে। একদিকে অভিনয়। আরেক দিকে স্ত্রীর সঙ্গে জোট বেঁধে ব্যবসার কাজও করেন শাহরুখ খান। গৌরী খান নিজে একজন নামকরা অন্দরসজ্জা শিল্পী। তার ব্যবসায়িক বুদ্ধির প্রশংসাও হয় চারদিকে।

শিল্পা শেঠি ও রাজ কুন্দ্রা দম্পতি

শিল্পা শেঠি ও রাজ কুন্দ্রা দম্পতি আইপিএল ক্রিকেট দল ‘রাজস্থান রয়্যালস’-এর সঙ্গে যুক্ত ছিলেন এবং বিভিন্ন আন্তর্জাতিক ব্যবসায় তাদের বিনিয়োগ আছে। শিল্পার নিজস্ব ফিটনেস ও পোশাকের ব্র্যান্ডও রয়েছে। এ ছাড়া  অভিনেত্রী শিল্পা শেঠির রেস্তোরাঁ ‘ব্যাস্টিয়ান’ খুবই জনপ্রিয়। অন্যদিকে রাজ কুন্দ্রা প্রথম থেকেই শিল্পপতি হিসাবে পরিচিত। বর্তমানে তাদের উপার্জনের অধিকাংশ আসে ব্যবসা থেকেই।

অক্ষয় কুমার ও টুইঙ্কেল খান্না দম্পতি

অক্ষয় কুমার ও টুইঙ্কেল খান্না দম্পতির রয়েছে নিজস্ব প্রযোজনা সংস্থা, যার নাম ‘হরি ওম এন্টারটেনমেন্ট’। এ ছাড়া বিভিন্ন প্রযুক্তিসংক্রান্ত স্টার্টআপে বিনিয়োগ করেও আয় করেন তিনি। অন্যদিকে টুইঙ্কেল খান্না পেশায় লেখিকা ও ব্যবসায়ী। তিনিও বিভিন্ন জায়গায় বিনিয়োগ করেন। রিয়্যাল এস্টেটেও রয়েছে এ তারকা দম্পতির বিনিয়োগ।

উল্লিখিত তারকা দম্পতি ছাড়াও আরও কয়েকজন অভিনেতা-অভিনেত্রী রয়েছেন, যারা নিজেরা ব্যবসায়ী নন ঠিকই; কিন্তু তাদের সঙ্গীরা বহুদিন ধরে ব্যবসার সঙ্গে জড়িয়ে রয়েছেন। যেমন অভিনেত্রী সোনম কাপুর বিয়ে করেছেন ব্যবসায়ী আনন্দ অহুজাকে। অভিনেত্রী জুহি চাওলার স্বামী জয় মেটাও পেশায় একজন ব্যবসায়ী। মোবাইল ফোন প্রস্তুতকারী সংস্থা ‘মাইক্রোম্যাক্স’-এর প্রতিষ্ঠাতা রাহুল শর্মাকে বিয়ে করেছিলেন আসিন। তারপর থেকে তিনি অভিনয় থেকে দূরে সরে গেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়