শিরোনাম
◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক

প্রকাশিত : ১৯ এপ্রিল, ২০২৬, ০৩:২৮ দুপুর
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রণবীর-দীপিকার ঘরে আসছে দ্বিতীয় সন্তান

বলিউডের জনপ্রিয় দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং আবারও বাবা-মা হতে চলেছেন। রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে এক যৌথ পোস্টে এই সুখবর জানান তারা।

পোস্টে দেখা যায়, তাদের কন্যা দোয়া একটি পজিটিভ প্রেগন্যান্সি টেস্ট কিট হাতে ধরে আছে। ক্যাপশনে দীপিকা শুধু দুটি ‘নজর লাগা’ ইমোজি ব্যবহার করে ইঙ্গিত দেন নতুন সদস্য আসার আনন্দের।

দীপিকার দ্বিতীয়বার মা হতে যাওয়ার জল্পনা নিয়ে শনিবার দিবাগত রাত থেকেই বলিউডে কানাঘুষো শোনা যাচ্ছিল। এবার সেই 
২০১২ সালে একটি অ্যাওয়ার্ড শোতে প্রথম দেখা হয়েছিল দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। তবে তাদের প্রেমের সূচনা হয় একই বছরের সিনেমা  ‘রামলিলা’ সিনেমার শুটিং সেটে।

শুরুর দিকে দীপিকা কোনো সিরিয়াস সম্পর্কে যেতে চাননি বলেও এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন। তবে সময়ের সঙ্গে সঙ্গে রণবীরের প্রতিই বারবার ফিরে আসতেন তিনি—এভাবেই গড়ে ওঠে তাদের সম্পর্কের দৃঢ় ভিত্তি।

দীর্ঘদিন প্রেমের পর ২০১৮ সালে বিয়ে বিয়ে করেন রণবীর-দীপিকা। ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর দীপিকার কোল আলো করে এসেছিল দুয়া পাড়ুকোন। মেয়ের বয়স দেড় বছর হতেই ফের সুখবর দিলেন তারা।

সব মিলিয়ে এখন আবার নতুন অধ্যায়ে পা রাখতে চলেছেন এই তারকা দম্পতি। তাদের এই সুখবর ইতোমধ্যেই ভক্তদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস তৈরি করেছে। সূত্র: এনডিটিভি

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়