শিরোনাম
◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই

প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০২৬, ০১:৫৮ দুপুর
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আশা ভোসলে যে শেষ ইচ্ছার কথা জানিয়েছিলেন

গত ১২ এপ্রিল মৃত্যুবরণ করেছেন ভারতের কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে। ৯২ বছর বয়সে মুম্বাইয়ের একটি হাসপাতালে তার মৃত্যু হয়। এক সাক্ষাৎকারে নিজের শেষ ইচ্ছার কথা জানিয়েছিলেন এই শিল্পী, তবে দুর্ভাগ্যজনকভাবে তা পূরণ হয়নি।

২০২৫ সালে একটি পডকাস্টে এই ইচ্ছার কথা অকপটে জানিয়েছিলেন আশা।

‘কাপল অব থিংস’ অভিনেত্রী অমৃতা রাও ও আরজে আনমোলের সঙ্গে আলাপচারিতায় তিনি বলেছিলেন, ৮২ বছর ধরে এই ইন্ডাস্ট্রিতে আছি। এখন একটাই ইচ্ছা-গাইতে গাইতেই যেন আমার শেষনিশ্বাস বের হয়। কথাগুলো ছিল সহজ, কিন্তু তার ভেতরে লুকিয়ে ছিল একজীবনের গভীর ভালোবাসা। কিন্তু আশার এই ইচ্ছা পূরণ হয়নি। গত শনিবার সন্ধ্যায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন আশা। চিকিৎসকেরা জানিয়েছেন, সংক্রমণ ও বয়সজনিত জটিলতার সঙ্গে লড়াই করছিলেন তিনি; শেষ পর্যন্ত একাধিক অঙ্গ বিকল হয়ে যাওয়ার কারণেই মৃত্যু হয় এই শিল্পীর।

দীর্ঘ ক্যারিয়ারে ১২ হাজারের বেশি গান গেয়েছেন আশা ভোসলে। হিন্দির পাশাপাশি ২০টির বেশি ভাষায় গান গেয়ে তিনি বিশ্বজুড়ে শ্রোতাদের মন জয় করেছেন। ভারতের চলচ্চিত্রজগতের সর্বোচ্চ সম্মান দাদাসাহেব ফালকে পুরস্কারসহ পদ্মবিভূষণ এবং একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি। তার কণ্ঠে অসংখ্য কালজয়ী গান আজও সমান জনপ্রিয়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়