শিরোনাম
◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ

প্রকাশিত : ১১ এপ্রিল, ২০২৬, ০৭:৩৮ বিকাল
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নারীবাদ মন্তব্য নিয়ে বিতর্কে নোরা ফাতেহি

বিতর্ক যেন পিছু ছাড়ছে না বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহির। যা করছেন, যা বলছেন তা নিয়েই  শুরু হচ্ছে বিতর্ক। সম্প্রতি তার ‘সরকে চুনার’ গানে নারীদের ছোট করায় বিতর্কের মুখে পড়েছিলেন। শুধু তাই নয়; নোরাকে তলব করে জাতীয় মহিলা কমিশন। এর মধ্যেই নারীবাদ প্রসঙ্গে কয়েকদিন আগে করা তার মন্তব্য নিয়ে বিতর্কের মুখে পড়েন তিনি। অবশ্য সেই বিষয় নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন এই অভিনেত্রী। 

লিলি সিংয়ের সঙ্গে আলাপে নোরা বলেন, ২০২৪ সালের একটি পডকাস্ট থেকে ছড়িয়ে পড়া ক্লিপগুলো তার বক্তব্যের পূর্ণ প্রসঙ্গ তুলে ধরেনি, ফলে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে।

বিতর্কটির সূত্রপাত হয় একটি সাক্ষাৎকার থেকে, যেখানে নোরা মন্তব্য করেছিলেন, ‘ফেমিনিজম সমাজকে নষ্ট করেছে।’ এই মন্তব্য ঘিরেই মূল বিতর্ক তৈরি হয়। তবে এখন নোরা স্পষ্ট করেছেন, তিনি নারীবাদের মূল ধারণার বিরোধিতা করেননি; বরং চরমপন্থী বা মৌলবাদী দৃষ্টিভঙ্গির সমালোচনা করেছেন।

নোরা জানান, তিনি নারীর আর্থিক স্বাধীনতা ও ক্যারিয়ার গড়ার পক্ষে দৃঢ়ভাবে বিশ্বাসী। তবে একই সঙ্গে পারিবারিক মূল্যবোধের গুরুত্বও তুলে ধরেন তিনি।

নিজের ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা তুলে ধরে নোরা জানান, ১০ বছর বয়সে তিনি বাবা-মায়ের বিচ্ছেদ দেখেছেন। তার পরবর্তী লড়াইটাও দেখেছেন। শুধু মায়ের কাছে বড় হওয়ায় তিনি পরিবারের পূর্ণ কাঠামোর গুরুত্ব বুঝতে পেরেছেন। তার মতে, দুই অভিভাবকের উপস্থিতি একজন মানুষের মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বর্তমানে সামঞ্জস্যপূর্ণ জীবনধারায় বিশ্বাসী নোরা। তার মতে, নারীরা স্বাধীন ও শক্তিশালী হতে পারে, আবার একই সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে পারস্পরিক নির্ভরশীলতাও থাকতে পারে।

সূত্র: ইন্ডালজ এক্সপ্রেস

  • সর্বশেষ
  • জনপ্রিয়