শিরোনাম
◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই

প্রকাশিত : ০৯ এপ্রিল, ২০২৬, ০৭:২০ বিকাল
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শ্রীলীলার মন্তব্যে সমালোচনার ঝড়

দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির ‘পুষ্পা’খ্যাত অভিনেত্রী শ্রীলীলা সম্প্রতি এক অনুষ্ঠানে ঋতুস্রাব নিয়ে মন্তব্য করে বিপাকে পড়েছেন। সম্প্রতি অভিনেত্রীর সিনেমা ‘উস্তাদ ভগৎ সিংহ’ মুক্তি পেয়েছে। সেই সিনেমার সাফল্য উদযাপনের অনুষ্ঠানে এসে  ‘কাজের জায়গায় ঋতুস্রাব কোনো অজুহাত হতে পারে না’ বলে এমন মন্তব্য করে সমালোচিত হন তিনি। অনেকেই মনে করছেন, শ্রীলীলার মন্তব্যের নিশানায় ‘ধুরন্ধর’খ্যাত অভিনেত্রী আয়েশা খান।

শ্রীলীলা বলেন, সব কটি গানে আমি প্রশংসা পেয়েছি। এই গানগুলোর শুটিং হয়েছিল যখন, সেই সময় আমার ঋতুস্রাব চলছিল। তাই এটা কোনো অজুহাত হতেই পারে না। তিনি বলেন, আমরা নারীরা নিজেদের ক্ষমতা চাই। আমরা সমানাধিকার চাই। শারীরিক বাধাগুলোও তাই পার করতে হবে। শারীরিক ও মানসিক কোনো বিষয়ই অজুহাত হতে পারে না। এই মন্তব্য ছড়িয়ে পড়তেই কটাক্ষের মুখে পড়েন শ্রীলীলা।

অভিনয়ের পাশাপাশি অভিনেত্রী পেশায় একজন চিকিৎসক। তাই তার দিকে নিন্দুকদের কটাক্ষ— কীভাবে একজন নারী চিকিৎসক হয়েও এ মন্তব্য করতে পারেন আপনি? ঋতুস্রাবের সময়ে আপনি সবল থাকেন মানে, সবাই থাকেন—এটা কীভাবে ভাবলেন?

এর আগে ঋতুস্রাব নিয়ে মন্তব্য করেছিলেন অভিনেত্রী আয়েশা খান। তাকে ‘ধুরন্ধর’ সিনেমায় ‘শরারত’ গানে নাচতে দেখা গিয়েছিল। এক অনুষ্ঠানে আয়েশা জানিয়েছিলেন, ওই গানের শুটিংয়ের সময়ে তার ঋতুস্রাব চলছিল। অভিনেত্রী বলেন, প্রচণ্ড চাপ ছিল সেই দিন। আমার সারা শরীরের হাড়ে ব্যথা হয়ে গিয়েছিল। ঋতুস্রাবের জন্য আমার শরীরে বাড়তি ক্লান্তি ছিল। সেই সঙ্গে মেজাজও খুব একটা নিয়ন্ত্রণে ছিল না। তাই কাঁদতে শুরু করে দিয়েছিলাম। আয়েশাকে খোঁচা দিতেই শ্রীলীলা এমন মন্তব্য করেছেন বলেও দাবি করেন অনেকেই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়