শিরোনাম
◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই

প্রকাশিত : ০৫ এপ্রিল, ২০২৬, ১২:২২ দুপুর
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : মনিরুল ইসলাম

বাউল গানসহ দেশীয় সংস্কৃতি ফিরিয়ে আনতে সামাজিক আন্দোলন প্রয়োজন:  ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম

মনিরুল ইসলাম  : ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম  বলেছেন, বাউল গানসহ দেশীয় সংস্কৃতি ফিরিয়ে আনতে সামাজিক আন্দোলন প্রয়োজন। 

তিনি বলেন, ‘আগে বিভিন্ন এলাকায় নাটক, যাত্রা, বাউল গান হতো। কিন্তু আজ সেই সংস্কৃতি হারিয়ে যাচ্ছে। এই সংস্কৃতি যদি ফিরিয়ে আনতে চাই, সামাজিকভাবে আমরা যদি সেই আন্দোলনটা করতে পারি, তাহলে কিন্তু সেটা সম্ভব।’

শনিবার  রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী বাউল দল আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ডিএসসিসি প্রশাসক এসব কথা বলেন। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এ আলোচনা সভা ও সেই সঙ্গে প্রতিবাদী সংগীত অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাউল দলের আহ্বায়ক আরিফ দেওয়ানের সভাপতিত্বে এতে বক্তব্য দেন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) জাতীয় নির্বাহী কমিটির আহ্বায়ক চিত্রনায়ক হেলাল খান, যুগ্ম আহ্বায়ক মো. রফিকুল ইসলাম রফিক, যুবদলের সাবেক সদস্যসচিব মোস্তফা জগলুল পাশা পাপেল, বাউল দলের উপদেষ্টা কণ্ঠশিল্পী মজিব পরদেশী, তাঁতী দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ড. কাজী মনিরুজ্জামান মনির প্রমুখ।

তিনি বলেন, ‘আজকে যে কৃষ্টি, যে সংস্কৃতি, এগুলো হারিয়ে যাচ্ছে। এগুলো যদি আমরা ফিরিয়ে না আনতে পারি, তাহলে জনগণের মধ্যে যে সংকট সৃষ্টি হয়েছে, সেই সংকট আমরা মোকাবিলা করতে পারবো না।’

‘বিভিন্ন এলাকায় আমরা দেখেছি, সে সময় নাটক হতো, যাত্রা হতো, বাউল গান হতো। কিন্তু আজকে সেই সংস্কৃতি হারিয়ে যাচ্ছে। আগে মেলা মানেই বাউল গান ছিল। কিন্তু আজকের মেলাগুলোর মধ্যে বিদেশি কালচার চলে আসছে। আজকে নৃত্য বলতে যা বুঝায় সেগুলো কি নৃত্য? সেগুলো দিয়ে হয়তো আমাদের কৃষ্টি, সংস্কৃতি ধ্বংস করে দেওয়া হচ্ছে। আজকে বিভিন্ন জায়গায় মেলা মানেই অন্য কিছু। সেই কারণে মেলাগুলো বন্ধ হয়ে যাচ্ছে। এগুলো যদি ফিরিয়ে আনতে হয়, তাহলে আমাদের সবার সচেষ্ট হতে হবে, উদ্যোগী হতে হবে। 

নাটক, বাউল গান, মেলা ও যাত্রা করতে হবে জানিয়ে দক্ষিণ সিটির প্রশাসক আরও বলেন, ‘এর জন্য যে পরিবেশ, পরিস্থিতি সেটা কিন্তু আমাদের বাঁচিয়ে রাখতে হবে। এর জন্য সামাজিকভাবে আমরা যদি আন্দোলন করতে পারি তাহলে কিন্তু সেটা সম্ভব।

চিত্র নায়ক হেলাল খান বলেন, বাউল গান আমাদের নাড়ির গান। প্রাণের গান। তা আজ হারিয়ে যাচ্ছে। আগে গ্রামেগঞ্জে বাউল গানের পাল হতো আমরা রাত জেগে তা শুনেছি। আজ একশ্রেনীর মানুষ বাউল গান। বাউল শিল্পীদের ওপর হামলে পড়েছে। বাউল গান বন্ধে নানা ষড়যন্ত্র করছে।

তিনি বলেন, বিশেষ করে একটি গোষ্ঠী  ৫ আগষ্টের পর তাদের অপতৎপরতা চালাচ্ছে। যা আর হতে দেওয়া যাশ না। আমরা আমাদের বাউল শিল্পীদের হারিয়ে দিতে পারি না। সরকার ও জাসাস বাউল শিল্পীদের পাশে আছে।।থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়