শিরোনাম
◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ

প্রকাশিত : ৩০ মার্চ, ২০২৬, ০২:৫১ দুপুর
আপডেট : ০৫ জুন, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শুটিং করতে গিয়ে অভিনেতা রাহুলের মৃত্যু, শেষ মুহূর্তে যা ঘটেছিল

শুটিং করতে গিয়ে সমুদ্রের পানিতে ডুবে কলকাতার জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে দুই বাংলার শোবিজ অঙ্গনে। তার আকস্মিক মৃত্যুতে সহকর্মী থেকে শুরু করে ভক্ত—সবাই গভীরভাবে মর্মাহত।

রোববার পশ্চিমবঙ্গের দিঘা সংলগ্ন তালসারি সমুদ্রসৈকতে একটি ধারাবাহিকের শুটিং চলছিল। পরিচালক শুভাশিস মণ্ডল-এর নির্মাণাধীন ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের প্রধান চরিত্রে অভিনয় করছিলেন রাহুল।

শুটিং সেটে যা ঘটেছিল: পরিচালকের বর্ণনা অনুযায়ী, বিকেলে সমুদ্রের অগভীর পানিতে সহ-অভিনেত্রী শ্বেতা মিশ্র-র সঙ্গে একটি দৃশ্যের শুটিং করছিলেন রাহুল। দুজনেই পানিতে দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই অভিনয় করছিলেন-হালকা মজা, পানিতে ছিটাছিটি, লুকোচুরি—সবকিছুই চলছিল ক্যামেরার সামনে।

একপর্যায়ে তারা একটু গভীরের দিকে এগিয়ে গেলে হঠাৎই ভারসাম্য হারান রাহুল। ইউনিটের সদস্যরা দূরে যেতে বারণ করলেও ততক্ষণে পানির উচ্চতা বেড়ে যায়। পরিস্থিতি দ্রুতই জটিল হয়ে ওঠে-রাহুলকে হাবুডুবু খেতে দেখা যায়।

উদ্ধার চেষ্টা ও হাসপাতালে নেওয়া: ঘটনা বুঝতে পেরে শুটিং ইউনিটের সদস্যরা দ্রুত এগিয়ে যান। আশপাশের নৌকা থেকেও দড়ি এনে চেষ্টা চালানো হয়। অবশেষে তাকে উদ্ধার করে দ্রুত দিঘা মহকুমা হাসপাতালে নেওয়া হয়।

উদ্ধারের সময় পর্যন্ত রাহুলের জ্ঞান ছিল বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। তবে হাসপাতালে নেওয়ার পথেই তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে।

ভিন্ন ভিন্ন বর্ণনা: ঘটনাটি নিয়ে বিভিন্ন সূত্রে কিছু ভিন্ন তথ্যও পাওয়া গেছে। ইউনিটের এক সদস্যের দাবি, শুটিং শেষ হওয়ার পর রাহুল একাই পানিতে নেমেছিলেন। তখন হঠাৎ ঢেউয়ের ধাক্কা ও বালিতে পা আটকে যাওয়ার কারণে তিনি বিপদে পড়েন।

অন্যদিকে প্রত্যক্ষদর্শী অভিনেতা দিগন্ত বাগচী জানান, রাহুল হয়তো সাঁতার জানতেন না বা কোনোভাবে আটকে গিয়েছিলেন, যার ফলে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

রাহুলের গাড়িচালকও জানান, তাকে সমুদ্রে যেতে বারবার নিষেধ করা হয়েছিল, কিন্তু তিনি তা শোনেননি।

শুটিং ইউনিটের ম্যানেজার চন্দ্রশেখর চক্রবর্তীর ভাষ্য অনুযায়ী, হাসপাতালে নেওয়ার পথে প্রায় ২০ মিনিট সময় লেগে যায়। যানজটের কারণে পৌঁছাতে দেরি হয়। পথেই টেকনিশিয়ানরা তাকে সচল রাখার চেষ্টা করছিলেন।

তবে আশঙ্কা করা হচ্ছে, হাসপাতালে পৌঁছানোর আগেই তিনি হৃদ্‌রোগে আক্রান্ত হন। পরে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়