শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ২৩ মার্চ, ২০২৬, ১০:৩৫ দুপুর
আপডেট : ০৩ জুন, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যেকোনো সময় মরে যেতে পারি

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি। রূপালি পর্দার সঙ্গে পাল্লা দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও সমান তালে সরব মাহি। ব্যক্তিগত জীবনের খুঁটিনাটি, ভালো লাগা কিংবা ক্যারিয়ারের আপডেট সবই ভক্তদের সঙ্গে শেয়ার করেন নিয়মিত। 

বর্তমানে আমেরিকায় অবস্থান করছেন মাহি। সেখান থেকেই যেকোনো সময় মরে যেতে পারেন বলে এক ফেসবুক পোস্টে মাহি জানালেন।

পোস্টে অভিনেত্রী লেখেন, আমার শুধু মনে হচ্ছে আমি যেকোনো সময় মরে যেতে পারি। 

মাহির এমন পোস্টে তার ভক্তদের মনে উদ্বেগ সৃষ্টি হয়। অবশ্য পরের লাইনেই মাহি পরিষ্কার করেন তার এ অনুভূতির কারণ। 

সম্ভবত চোখের সামনে আকস্মিক কোনো মৃত্যুর ঘটনা দেখে বিচলিত হয়ে পড়েছেন মাহি। তিনি লিখেছেন, আমার সামনে এই মুহূর্তে যে হাটাহাটি করছে সেও একটু পরে মরে যেতে পারে, এতো কাছ থেকে কারো মৃত্যু এর আগে তো কখনো দেখিনি। দম বন্ধ লাগতেসে।

তবে, কী কারণে বা কার মৃত্যু দেখে মাহি এমন পোস্ট দিয়েছেন বিস্তারিত কিছু জানাননি মাহি। তবে তার এ পোস্টে স্পষ্ট যে, জীবনের চরম অনিশ্চয়তা তাকে গভীরভাবে নাড়া দিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়