শিরোনাম
◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই

প্রকাশিত : ১৮ মার্চ, ২০২৬, ০৭:১৫ বিকাল
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

‘প্রিন্স’ দিয়ে যাত্রা শুরু কে-স্ক্রিন সিনেপ্লেক্সের: কুমিল্লাবাসীর জন্য ঈদ উপহার বললেন খসরু

মনিরুল ইসলাম  : সারাদেশে  যখন একের পর এক সিনেমা হল বন্ধ হয়ে যাওয়ার খবর আসছে , ঠিক সেই সময় নতুন আশার আলো নিয়ে যাত্রা শুরু করতে যাচ্ছে আধুনিক সিনেপ্লেক্স ‘কে- স্ক্রিন'। কুমিল্লা ক্যান্টনমেন্টের গোমতী টাওয়ারের সপ্তম তলায় নির্মিত এই নতুন সিনেপ্লেক্সটি উদ্বোধন হতে যাচ্ছে আসন্ন ঈদুল ফিতরে। 

উদ্বোধনী আয়োজনে থাকছে শাকিব খান অভিনীত ‘প্রিন্স' সিনেমা। পাশাপাশি মুক্তি পেতে পারে আফরান নিশো অভিনীত ‘দম’, সিয়াম আহমেদ-এর ‘রাক্ষস', নির্মাতা রায়হান রাফী পরিচালিত ‘প্রেসার কুকার' এবং তানিম নূর নির্মিত ‘বনলতা এক্সপ্রেস'।

আধুনিক সুযোগ-সুবিধা নিয়ে গড়ে ওঠা এই সিনেপ্লেক্সে দর্শকদের জন্য থাকছে আরামদায়ক পরিবেশ, সঙ্গে স্ন্যাকসের জন্য আলাদা কফিশপ, পপকর্ন ও আইসক্রিমের ব্যবস্থা। দর্শকদের বিনোদনের অভিজ্ঞতাকে আরও উন্নত করতে এখানে সংযোজন করা হয়েছে ৫.১ ডলবি ডিজিটাল সাউন্ড সিস্টেম এবং থ্রি-ডি সিনেমা প্রদর্শনের সুবিধা। কে-স্ক্রিনে থাকছে দুটি আলাদা হল-একটিতে ২২৫টি এবং অন্যটিতে ১৯৫টি আসন। 

সিনেপ্লেক্সটির সিইও ও চিত্রনাট্যকার আব্দুল্লাহ জহির বাবু জানান, বর্তমান সময়ে অনেক দর্শক নিরাপত্তা ও পরিবেশগত কারণে প্রচলিত সিনেমা হলে যেতে আগ্রহ হারাচ্ছেন। 

কে-স্ক্রিনের পরিচালক ও প্রযোজক খোরশেদ আলম খসরু বলেন, কুমিল্লার সিনেমাপ্রেমীদের জন্য এটি ঈদের বিশেষ উপহার। দীর্ঘদিন ধরে আধুনিক সিনেপ্লেক্সের অভাব অনুভব করছিলেন এখানকার দর্শকরা। এই উদ্যোগ সেই চাহিদা পূরণ করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি বলেন, বাংলা ছবির সবচে বড় শত্রু পাইরেসি। পাইরেসি আমাদের সিনেমা শিল্পকে ধ্বংস করে দিয়েছ।  পাইরেসি হলে একজন প্রযোজক পথে বসে পড়েন। এখনও পাইরেসি বন্ধ নেই আধুনিকভাবে ডিজিটালি পাইরেসি হয়ে থাকে। এই পাইরেসি বন্ধে বর্তমান সরকার কার্যকর ভূমিকা পালন করবে বলে আমার বিশ্বাস।

  • সর্বশেষ
  • জনপ্রিয়