শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ১৫ মার্চ, ২০২৬, ১০:৪৭ দুপুর
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সঞ্জয়কে সোনার আইফোন উপহার, পাকিস্তানি ভক্তকে ভারতীয় নেটিজেনদের ট্রোল

বলিউড মেগাস্টার সঞ্জয় দত্তকে সোনায় মোড়ানো দেওয়া একটি আইফোন উপহার দিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন এক পাকিস্তানি ভক্ত। সম্প্রতি দুবাইয়ের একটি অনুষ্ঠানে প্রিয় তারকাকে এই বহুমূল্যের জিনিসটি উপহার দেন পাকিস্তানের পরিচিত সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার কাশিফ জমির। তবে এই ঘটনা প্রকাশ্যে আসার পর থেকে তাকে নিয়ে নানা বিদ্রুপ ও সমালোচনা করেন, বিশেষ করে ভারতীয় নেটিজেনরা।  

দুবাইয়ের ওই অনুষ্ঠানে সঞ্জয় দত্তের জন্য বিশেষভাবে তৈরি করা একটি 'আইফোন ১৭' নিয়ে হাজির হন কাশিফ জমির। ভাইরাল একটি ভিডিওতে দেখা যায়, তিনি সঞ্জয় দত্তকে আলিঙ্গন ও শুভেচ্ছা জানিয়ে ফোনটি তার হাতে তুলে দিচ্ছেন। অভিনেতাও হাসিমুখে এই উপহার গ্রহণ করে তাকে ধন্যবাদ জানান। জানা গেছে, শুধু সঞ্জয় দত্তই নন, তার স্ত্রী মান্যতা দত্তের জন্যও দামী গয়নার সেট উপহার দিয়েছেন এই পাকিস্তানি ভক্ত।

এই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর থেকেই শুরু হয়েছে সমালোচনা। নেটিজেনদের বড় একটি অংশ পাকিস্তানের বর্তমান অর্থনৈতিক সংকটের কথা তুলে কাশিফ জমিরকে কটাক্ষ করছেন। তাদের মতে, যখন নিজের দেশের মানুষ চরম আর্থিক অভাব ও নিত্যপণ্যের ঊর্ধ্বগতির সঙ্গে লড়াই করছে, তখন একজন বলিউড তারকাকে এমন বিলাসিতার উপহার দেওয়া অর্থহীন। অনেকেই মন্তব্য করেছেন, পাকিস্তানের উচিত এই অর্থ দেশের সাধারণ মানুষের কল্যাণে ব্যয় করা।

তবে সমালোচনার পাশাপাশি কেউ কেউ একে ভক্তের ভালোবাসা ও ভারত-পাকিস্তান সম্প্রীতির উদাহরণ হিসেবেও দেখছেন। সঞ্জয় দত্তের ভক্তরা বলছেন, তার জনপ্রিয়তা ভৌগোলিক সীমানা ছাড়িয়ে বিশ্বজুড়ে বিস্তৃত, যা এই উপহারের মাধ্যমে আবারও প্রমাণিত হলো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়