শিরোনাম
◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন

প্রকাশিত : ১২ মার্চ, ২০২৬, ০৫:৪০ বিকাল
আপডেট : ২৮ মে, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চিরচেনা ভিলেন ইমেজ ভেঙে ঈদে নতুন মিশা সওদাগর

চার দশকের দীর্ঘ ক্যারিয়ারে ঢালিউডে খল-অভিনেতা হিসেবে জনপ্রিয়তার তুঙ্গে থাকলেও ২০২৬ সালের ঈদুল ফিতরে নিজের চিরচেনা রূপ পালটে ভিন্নভাবে হাজির হচ্ছেন মিশা সওদাগর। সচরাচর ঈদের অধিকাংশ সিনেমাতেই প্রধান ভিলেন রূপে সিনেমাপ্রেমী দর্শকদের কাছে তার সরব উপস্থিতি থাকলেও এবারের ঈদে সেই গতানুগতিক প্রথা ভেঙে ফেলছেন তিনি।

সারা বছর যত সিনেমা পর্দায় আসে প্রতিটিতেই প্রধান খল-অভিনেতা হিসাবে দর্শকদের সামনে হাজির হন তিনি। সেই তালিকা আরও দীর্ঘ হয় ঈদের সিনেমায়। বিগত ঈদগুলোতে এমন দৃশ্যই দর্শকরা দেখেছেন। তবে এবারের ঈদে চিরচেনা রূপে দেখা যাবে না জনপ্রিয় এ অভিনেতাকে।

এবার মাত্র একটি সিনেমায় দেখা যাবে মিশা সওদাগরকে। নির্মাতা রায়হান রাফী পরিচালিত ‘প্রেশার কুকার’ ছাড়া এখন পর্যন্ত মুক্তির তালিকায় মিশার নতুন কোনো সিনেমা নেই। মুক্তির তালিকা ছোট হওয়া প্রসঙ্গে মিশা সওদাগর বলেন, ‘একসময় দিনে চার-পাঁচটা সিনেমার কাজ করেছি। সকাল ৭টা থেকে রাত ২টা পর্যন্ত শুটিং চলত। এখন সেই এফডিসি প্রায় বন্ধ। কাজ কমে গেলে মুক্তির তালিকা ছোট হয়ে যাবে— এটাই তো স্বাভাবিক।’ 

তবে একটি সিনেমা মুক্তি পেলেও এতে ভিন্নধর্মী চরিত্রে দেখা মিলবে বলে জানিয়েছেন মিশা সওদাগর । তিনি বলেন, একটা সিনেমা হলেও, সিনেমাটির টিজার প্রকাশের পর বেশ সাড়া ফেলেছে বিনোদনপ্রেমী থেকে শুরু করে নেট দুনিয়ায়। টিজারের চরিত্রগুলোর উপস্থিতি ভয়ংকর কিছুর আভাস দিয়েছে। এতে আগের থেকে অনেকটাই আলাদা মিশাকে দেখতে পাবেন দর্শক বলে জানিয়েছেন সময়ের আলোচিত খল-অভিনেতা মিশা সওদাগর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়