শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ১১ মার্চ, ২০২৬, ০৮:৫৯ সকাল
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকার রাস্তায় পথচারীকে মারলেন রাশিয়ান নারী মডেল মনিকা

সম্প্রতি রাজধানী ঢাকার ব্যস্ত সড়কে এক পথচারীকে মারধরের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) ফেসবুকে ভাইরাল হওয়া সেই ভিডিওটি ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।

ঘটনাটি ঘটেছে রাজধানীর গুলশান এভিনিউ এলাকায়। জানা যায়, ভিডিওতে মারধর করা ওই নারী রাশিয়ান বংশোদ্ভূত মডেল মনিকা কবির। ভিডিওটি মনিকা নিজেই তার সামাজিক মাধ্যমের অ্যাকাউন্টে পোস্ট করেছেন।

ভিডিওতে দেখা যায়, গুলশানের ট্রাফিক সিগন্যালে অসংখ্য গাড়ি আটকে আছে। এ সময় এক পথচারী কাঁধে ব্যাগ নিয়ে রাস্তা পার হওয়ার চেষ্টা করছিলেন। ঠিক তখনই ওই ব্যক্তির ব্যাগ মনিকার কনুইয়ে লাগে।

এরপরই ক্ষিপ্ত হয়ে ওঠেন মনিকা। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি পথচারীকে ধাক্কা দিয়ে হাতে থাকা ব্যাগ দিয়ে আঘাত করতে শুরু করেন। কয়েক মুহূর্ত ধরে তাকে মারধর করতে দেখা যায়। আশপাশে অনেক মানুষ থাকলেও কাউকেই সেই পরিস্থিতিতে হস্তক্ষেপ করতে দেখা যায় না।

ওই ভিডিওর শেষ দিকে দেখা যায়, মারধরের ঘটনার পর মনিকা ভিডিও ধারণকারী ব্যক্তির দিকে তাকিয়ে একটি ‘ফ্লাইং কিস’ ছুড়ে দেন।

ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনেকেই এই ঘটনার সমালোচনা করেছেন। তবে নেটিজেনদের একাংশের মত, ওই পথচারী নাকি মনিকার প্রতি অশোভন ইঙ্গিত করেছিলেন।

পরবর্তীতে গণমাধ্যমের কাছে এই রাশিয়ান মডেল অভিযোগ করেন, ওই ব্যক্তি তার কাছে এসে বাজে শব্দ উচ্চারণ করেছেন এবং ইচ্ছাকৃতভাবে তাকে ধাক্কা দেওয়ার পাশাপাশি তার গায়ে আপত্তিকরভাবে হাতও দিয়েছেন।

উল্লেখ্য, মনিকা কবির মূলধারার মডেলিং জগতে অতটা পরিচিত নন। তবে ইউটিউব সাক্ষাৎকার ও বিভিন্ন অনলাইন ভিডিওতে উপস্থিত হয়ে নানা বক্তব্য ও কর্মকাণ্ডের কারণে এর আগেও সামাজিক মাধ্যমে তিনি আলোচনায় এসেছেন। এবার রাজধানীর সড়কে পথচারীকে মারধরের ভিডিও ছড়িয়ে পড়ার পর নতুন করে আলোচনায় এলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়