শিরোনাম
◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই

প্রকাশিত : ০৭ মার্চ, ২০২৬, ০৭:২৩ বিকাল
আপডেট : ২০ মে, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুদ্ধের আতঙ্ক পেরিয়ে ছেলেকে নিয়ে দেশে ফিরলেন শুভশ্রী

যুদ্ধ পরিস্থিতির কারণে কয়েকদিন দুবাইয়ে আটকে থাকার পর অবশেষে নিজ দেশে ফিরেছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। ছেলে ইউভানকে সঙ্গে নিয়ে শুক্রবার (৬ মার্চ) কলকাতায় ফেরেন তিনি। এতে স্বস্তি ফিরেছে তার পরিবারে।

মধ্যপ্রাচ্যে ইরান-ইসরায়েল ও আমেরিকার চলমান সংঘাত ঘিরে উত্তেজনা বাড়ায় বিমান চলাচলে বিঘ্ন ঘটে। এর ফলে দুবাইয়ে আটকে পড়েন শুভশ্রীসহ অনেক যাত্রী। প্রায় এক সপ্তাহ অপেক্ষার পর তিনি দেশে ফিরতে সক্ষম হন।

বিমানবন্দরে ফিরে সংবাদমাধ্যমের সঙ্গে সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় শুভশ্রী জানান, পুরো অভিজ্ঞতাটি ছিল অত্যন্ত ভয়ের। তিনি বলেন, “এখানে দাঁড়িয়ে সব অভিজ্ঞতা বুঝিয়ে বলতে পারব না। এক কথায় বলতে পারি, ভীষণ ভয়ানক। আমি খুব ক্লান্ত।” একই সঙ্গে তিনি সবাইকে ধন্যবাদ জানান, যারা এই সময় তার ও তার পরিবারের পাশে ছিলেন।

শুভশ্রীর স্বামী, নির্মাতা ও বিধায়ক রাজ চক্রবর্তী স্ত্রী ও ছেলেকে আনতে বিমানবন্দরে যান। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, বিমানবন্দরের বাইরে রাজকে দেখেই তাকে জড়িয়ে ধরেন শুভশ্রী।

প্রসঙ্গত, ছেলে ইউভানের পরীক্ষা শেষ হওয়ার পর তার আবদার মেটাতে তাকে নিয়ে দুবাই বেড়াতে গিয়েছিলেন শুভশ্রী। সে সময় কলকাতায় বাবার কাছে ছিল তাদের কন্যা ইয়ালিনি। কিন্তু মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়তে থাকায় একের পর এক ফ্লাইট বাতিল হয় এবং নির্ধারিত সময়েও দেশে ফিরতে পারেননি তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়