শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ০৪ মার্চ, ২০২৬, ১১:৩৭ দুপুর
আপডেট : ৩১ মে, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আলোচিত চিত্রনায়ক জায়েদ খান যুক্তরাষ্ট্রে এবার দিনমজুরি করছেন, ছবি ভাইরাল

গণঅভ্যুত্থানের আগে থেকেই নিউইয়র্কে অবস্থান করছেন আলোচিত চিত্রনায়ক জায়েদ খান। দেশ থেকে বিদেশে পাড়ি জমিয়ে এখন চাকরি করে জীবিকা নির্বাহ করছেন এই নায়ক।

সূত্রের খবর, এই মুহূর্তে নিউইয়র্কে কষ্টের জীবন পার করছেন জায়েদ খান। চাকরি করে জীবিকা নির্ভর করতে হিমশিম খাচ্ছেন দেশে বিলাসী জীবন পার করা এ নায়ক। এরই মধ্যে একটি ছবি সামাজিক মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে। ছবিতে দেখা যায়, নিউইয়র্কের রাস্তায় দিনমজুরের কাজ করছেন জায়েদ খান।

এ প্রসঙ্গে জানতে যোগাযোগ করা হলে জায়েদ খান গণমাধ্যমে বলেন, ‘এ নিয়ে আপাতত কথা বলতে চাই না। সবসময় মানুষের একরকম সময় যায় না। শুধু এটুকু বলব, সবাই আমার জন্য দোয়া করবেন।’

চলচ্চিত্রের আলোচিত মুখ জায়েদ খান দীর্ঘ সময় ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। তার উপস্থাপনায় জনপ্রিয় অনুষ্ঠান ‘সেলিব্রিটি টকশো– ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’ বেশ কয়েকটি পর্ব প্রচার হতে বেশ আলোচিত হয়।

এরই মধ্যে আহমেদ শরীফ, নুসরাত ফারিয়া, মাহিয়া মাহি, কাজী মারুফ, তানিয়া আহমেদ, শাহরিয়ার নাজিম জয়সহ অনেক তারকাই তার অনুষ্ঠানে হাজির হয়েছেন। বিদেশের মাটিতে বেশ সুসময় পার করছিলেন জায়েদ খান। আর এমন সময়ই এলো এই নায়কের জন্য দুঃসংবাদ। তবে কী সেই দুঃসংবাদ, এ নিয়ে আপাতত কথা বলতে নারাজ বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির তিনবারের নির্বাচিত এই সাধারণ সম্পাদক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়