শিরোনাম
◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন

প্রকাশিত : ০৪ মার্চ, ২০২৬, ১২:১৮ রাত
আপডেট : ১৯ মে, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফারহানকে স্বামী দাবি করে হুমকি তিশার, মারধরের অভিযোগ আরেক অভিনেত্রীর

তানজিন তিশাকে নিয়ে গুরুতর অভিযোগ তুলেছেন নাটকের আরেক অভিনেত্রী সামিয়া অথৈ। শুটিং চলাকালে সবার সামনে তাকে মেরে আহত করার অভিযোগ এনেছেন তিনি। এমনকি অভিনেতা মুশফিক ফারহান নিজের স্বামী বলে তার সঙ্গে কাজ না করতে বলেছেন তিশা—এমন দাবি করেছেন সামিয়া। 

মঙ্গলবার (৩ মার্চ) রাফাত মজমুদার রিংকুর একটি নাটকের শুটিং চলাকালে এ ঘটনা ঘটে বলে ফেসবুক লাইভে এসে জানান সামিয়া অথৈ। তিনি বলেন, ‘আজ (৩ মার্চ) আমার শেষ শট ছিল। সিনে তিশা আপুকে চড় দেওয়ার দৃশ্য ছিল। টেকনিক্যালি আস্তে করে তার গালে হাত লাগিয়েছি। কিন্তু সে সিনের মধ্যে আমাকে জোরে জোরে চড় মেরেছে। আমার চোখ ফুলে গেছে, কথা বলতে সমস্যা হচ্ছে। এটা সে উদ্দেশ্যপ্রণোদিতভাবে করেছে।’

এর আগের দিনের ঘটনাও তুলে ধরেন তিনি। সামিয়া অথৈ বলেন, ‘প্রথম দিনের শুটিং ছিল। তানজিন তিশা আপুর জন্য একটা সুন্দর উপহার নিয়ে গিয়েছিলাম। কিন্তু সে গ্রহণ করেনি। প্রথম সিন শুরু করতে গিয়েই সে আমাকে এমনভাবে মারে যে আমার হাত রক্তাক্ত হয়ে যায়। মনিটরে দেখে শহীদুজ্জামান সেলিম ভাই ও রিংকু ভাই জানতে চাইল—তোমাকে এভাবে মারল কেন?’

লাইভে তিনি আরও বলেন, ‘এর আগে যখন মুশফিক ফারহানের সঙ্গে নাটকে কাজ করতাম, তখন তিশা আপু আমাকে ফোন দিয়ে থ্রেট দিয়েছিল—ফারহানের সঙ্গে কাজ করতে পারবে না। কেন পারব না জানতে চাইলে সে বলেছিল, “ফারহান আমার জামাই হয়।” বিষয়টা আমি ফারহানকে জানিয়েছিলাম। এটা এক-দুই বছর আগের ঘটনা। শুধু আমাকেই নয়, কেয়া পায়েলসহ অনেককেই এমন থ্রেট দিয়েছে।’

সর্বশেষ ঘটনার পর কারণ জানতে চাইলে তানজিন তিশা তাকে ‘অকথ্য ভাষায় গালাগালি’ করেন বলেও অভিযোগ করেন সামিয়া অথৈ। তার ভাষায়, ‘গতকালও সে খারাপ আচরণ করেছে। ৪০ থেকে ৫০ মিনিট বাথরুমে ছিল। কী খায় জানি না। তার গা থেকে দুর্গন্ধ আসে। পাগলের মতো আচরণ করেছে।’

 এ বিষয়ে জানতে চাইলে তানজিন তিশা বলেন, তিনি শুটিংয়ে ব্যস্ত আছেন এবং নেটওয়ার্ক সমস্যার কারণে বিস্তারিত কথা বলতে পারছেন না। তিনি একটি অডিও বার্তা পাঠাবেন বলে জানান।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়