শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ০৪ মার্চ, ২০২৬, ১২:০৪ রাত
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইকরার মৃত্যু: এবার আলভীর সঙ্গে ‘সম্পর্ক’ নিয়ে মুখ খুললেন তিথি

ছোটপর্দার অভিনেতা জাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার মরদেহ ময়মনসিংহের ভালুকায় গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে রোববার (১ মার্চ) দাফন করা হয়েছে। এর আগে গত ২৮ ফেব্রুয়ারি দুপুরে রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসা থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয় ইকরার।

এ ঘটনায় অভিনেতা আলভী ও তার মা-সহ কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে ইকরার পরিবার। এছাড়াও মামলার অন্যতম অভিযুক্ত ব্যক্তি হচ্ছেন আলভীর সহকর্মী ও অভিনেত্রী ইফফাত আরা তিথি। ইকরার মৃত্যুর সময় নাটকের শুটিংয়ে নেপালে ছিলেন আলভী ও তিথি। এবার মঙ্গলবার (৩ মার্চ) বিষয়টি নিশ্চিত করে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন অভিনেত্রী।

তিথি দেশে ফেরার ব্যাপারে বলেন, অনেকেই অভিযোগ করছেন যে, আলভী তার স্ত্রী ইকরাকে কেন শেষবারের মতো দেখতে আসেননি। সে তার গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুমিয়ে আছে নেপালে- এটি একদমই ভুল কথা। আসলে আমি পুরো টিমের সঙ্গে সোমবার দেশে ফিরেছি।

এ অভিনেত্রী ইকরার মৃত্যুর দিনের ব্যাপারে বলেন, ইকরা যেদিন আত্মহত্যা করেছন, সেদিন দেশে ফেরার একটা টিকিটের জন্য বিভিন্ন জায়গায় ফোন করা হয়েছে। প্রথম দিন কোথাও টিকিট পাওয়া যায়নি। পরদিন টিকিট ব্যবস্থা হওয়ার পর আমরা টিমের সবাই দেশে ফিরেছি।

এদিকে ইন্ডাস্ট্রিতে দীর্ঘদিন ধরে গুঞ্জন―অভিনেত্রী তিথির সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন আলভী। আবার ইকরার মৃত্যুর পর তার ঘনিষ্ঠ বান্ধবীরা দাবি করেন, আলভী ও তিথির পরকীয়ার জন্য মানসিকভাবে ভেঙে পড়েছিলেন ইকরা। যা শেষ পর্যন্ত আত্মহত্যার দিকে ধাবিত করেছে ইকরাকে।

তবে আলভীর সঙ্গে প্রেমের গুঞ্জনের ব্যাপারে তিথি বলেন, আলভীর সঙ্গে দীর্ঘদিন ধরেই কাজ করছি আমি। কোনো অফিসে যখন আপনার সহকর্মী থাকে, আপনি যখন তার সঙ্গে চার-পাঁচ বছর কাজ করবেন, তখন আপনার সঙ্গে তার ভালো বন্ধুত্ব হতেই পারে। আমি আগেও বলছি, ইন্ডাস্ট্রিতে আলভী আমার ভালো বন্ধু। এর আগেও একাধিক সাক্ষাৎকারে বলেছি এই কথা। উৎস: চ্যানেল24

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়