শিরোনাম
◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন

প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি, ২০২৬, ০৮:১১ রাত
আপডেট : ০২ জুন, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধানুশের সঙ্গে বিয়ের গুঞ্জন উড়িয়ে দিয়ে জীবনসঙ্গী নিয়ে নিজের ভাবনা জানালেন ম্রুণাল ঠাকুর

বলিউড অভিনেত্রী ম্রুণাল ঠাকুর বর্তমানে ক্যারিয়ারের সুসময় পার করছেন। তবে কাজের চেয়ে বেশি আলোচনায় ছিলেন দক্ষিণী তারকা ধানুশের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে। শোনা যাচ্ছিল, গত ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে তারা বিয়ের পিঁড়িতে বসবেন। তবে সেই গুঞ্জন উড়িয়ে দিয়ে এবার বিয়ে ও জীবনসঙ্গী নিয়ে নিজের সুস্পষ্ট ভাবনার কথা জানালেন অভিনেত্রী।

সামনে মুক্তি পাচ্ছে ম্রুণালের সিনেমা ‘সেহের’। ডেকান ক্রনিকল-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “বিয়ে অবশ্যই গুরুত্বপূর্ণ, তবে তা সঠিক মানুষের সঙ্গে হলে। আজকের দিনে নির্দিষ্ট বয়সের চেয়ে জরুরি হলো আপনি কাকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিচ্ছেন।”

ভুল মানুষকে বিয়ে করার চেয়ে একা থাকাকেই শ্রেয় মনে করেন ম্রুণাল। তার ভাষ্য, “শুধু বিয়ে করার জন্য বিয়ে নয়। আমি তাড়াহুড়ো করে ভুল মানুষের সঙ্গে থাকার চেয়ে ধৈর্য ধরে অপেক্ষা করতেই পছন্দ করি।” তিনি এমন কাউকে চান, যিনি তার ভুলত্রুটিগুলো গ্রহণ করবেন এবং শক্তি জোগাবেন।

জীবনসঙ্গীর গুণাবলি সম্পর্কে ম্রুণাল জানান, তিনি এমন একজন মানুষ চান যার মধ্যে নেতৃত্বের গুণ আছে এবং যিনি তার শিল্পকে সম্মান করবেন। বিশেষ করে, তার বাবা-মাকে নিজের বাবা-মায়ের মতো ভালোবাসবেন—এমন মানুষই তার পছন্দ। তিনি বলেন, “আমি শান্তি আর সুখ চাই, এতটুকুই।”

বর্তমানে ম্রুণালের হাতে দুটি তেলেগু ও তিনটি হিন্দিসহ মোট পাঁচটি সিনেমা রয়েছে। এছাড়া চলতি মাসের শুরুতে এ আর রহমানের সংগীতায়োজনে দুলকার সালমানের সঙ্গে তার ‘ভিগি ভিগি’ মিউজিক ভিডিওটি মুক্তি পেয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়