শিরোনাম
◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন

প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ০৭:০৭ বিকাল
আপডেট : ২৯ মে, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৯ কোটি টাকার চেক বাউন্স মামলায় শর্তসাপেক্ষে জামিন পেলেন রাজপাল যাদব

৯ কোটি টাকার চেক বাউন্স মামলায় দীর্ঘ টানাপড়েন শেষে অবশেষে অন্তর্বতী জামিন পেয়েছেন বলিউডের জনপ্রিয় কমেডি অভিনেতা রাজপাল যাদব। সোমবার দিল্লি হাইকোর্টে এই মামলার শুনানি অনুষ্ঠিত হয়। 

আদালত রাজপালকে জামিনের শর্ত হিসেবে দুপুর ৩টার মধ্যে ডিমান্ড ড্রাফটের মাধ্যমে ১.৫ কোটি টাকা জমা দেওয়ার নির্দেশ দেন। আদালতের এই শর্ত পূরণ করার পরই তার জামিন মঞ্জুর করা হয়।

এর আগে চেক বাউন্স মামলায় দোষী সাব্যস্ত হয়ে আত্মসমর্পণের পর থেকে দিল্লির তিহার জেলে বন্দি ছিলেন এই অভিনেতা। তবে তার দুর্দিনে পাশে এসে দাঁড়িয়েছেন বলিউডের একঝাঁক তারকা। 

সোনু সুদ, গুরমিত চৌধুরী, মিকা সিং, অনুপ জালোটা, সলমন খান, অজয় দেবগন, বরুণ ধাওয়ান, ডেভিড ধাওয়ান এমনকি নওয়াজউদ্দিন সিদ্দিকি এবং কেআরকেও তার প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।

এদিকে গত ২৪ ঘণ্টা ধরে সোশ্যাল মিডিয়ায় রাজপাল যাদবের একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে তাকে জামিন পাওয়ার পর সালমান খানকে 'বড় ভাই' সম্বোধন করে ধন্যবাদ জানাতে দেখা গেছে।

তবে সেই ভিডিওটি ঘিরে তৈরি হয়েছে বিভ্রান্তি। ভাইরাল হওয়া ভিডিওটি বর্তমান সময়ের নয় বরং এটি ২০১৮ সালের একটি পুরনো ক্লিপ। সে সময় প্রায় তিন মাস জেল জীবন কাটিয়েছিলেন অভিনেতা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়