শিরোনাম
◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন

প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ০৬:৩০ বিকাল
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রুমিন ফারহানাকে অপু বিশ্বাসের শুভেচ্ছা: সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনার ঝড়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে জয়ী স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানার সঙ্গে তোলা একটি ছবি প্রকাশ করেছেন ঢালিউড চিত্রনায়িকা অপু বিশ্বাস। আর এতে বেশ আলোচনার সৃষ্টি হয়েছে স্যোশাল মিডিয়ায়।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ব্যক্তিগত ফেসবুক প্রোফাইল স্টোরিতে রুমিন ফারহানার সঙ্গে তোলা একটি ছবি আপলোড করেন অপু বিশ্বাস। 

নেত্রীর জয়ে তাকে শুভেচ্ছা জানান নায়িকা। নারী নেতৃত্বের জয়ে ঢালিউড কুইনের সমর্থন নেটিজেনদের মধ্যে বেশ সাড়া ফেলে।

পাশাপাশি এ স্টোরি সমালোচনারও জন্ম দেয়। 

নেটিজেনদের একাংশ মনে করছেন, রুমিন ফারহানার সঙ্গে ছবিটিকে রাজনৈতিক ঢাল হিসেবে ব্যবহার করছেন অপু বিশ্বাস!

আবার কেউ বলছেন, তারকাদের এমন রাজনৈতিক ছবি ও প্রতিক্রিয়া প্রকাশের উদ্দেশ্য বরাবরই নেতিবাচক।
 
তবে অভিনেত্রী মনে করেন, রুমিন ফারহানাকে রাজনৈতিক মহল, সাধারণ মানুষ থেকে শুরু করে সাংস্কৃতিক অঙ্গনের অনেকেই শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। বিষয়টি স্বাভাবিক। নেত্রীর কাছে সিনেমার মানুষ হিসেবে শিল্পের সার্বিক উন্নয়নের প্রত্যাশা অপু বিশ্বাসের।
 
একটি শক্তিশালী চলচ্চিত্রশিল্প দেশের সংস্কৃতি ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে বিশ্বাস করেন অপু। বর্তমান সরকার সে লক্ষ্যে কাজ করবে বলে আশা রাখেন তিনি।
 
বিএনপি থেকে বহিষ্কারের পর স্বতন্ত্র প্রার্থী হিসেবে ‘হাঁস’ প্রতীকে নির্বাচনে অংশ নেন রুমিন ফারহানা। এক লাখ ১৮ হাজার ৫৪৭ ভোট পেয়ে বিএনপি জোট সমর্থিত প্রার্থীকে বিশাল ব্যবধানে হারান। জয়ের পর থেকেই বিভিন্ন মহল থেকে একের পর এক শুভেচ্ছা বার্তায় ভাসছেন জাতীয় রাজনীতির পরিচিত এই মুখ।

সূত্র: ইত্তেফাক

  • সর্বশেষ
  • জনপ্রিয়