শিরোনাম
◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন

প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি, ২০২৬, ০৮:১০ সকাল
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যেভাবে ৪০০ মিলিয়ন ডলারের মালিক হলেন হলিউড সুপারস্টার ব্র্যাড পিট

হলিউডের অন্যতম জনপ্রিয় তারকা ব্র্যাড পিট।  দীর্ঘ সময় ধরে তিনি নিজেকে ইন্ডাস্ট্রির শীর্ষস্থানে ধরে রেখেছেন। প্রায় ৪০০ মিলিয়ন মার্কিন ডলার সম্পত্তির মালিক এই তারকা কেবল অভিনয়ের মাধ্যমেই এত সম্পদের পাহাড় গড়েননি। তার বর্তমান অবস্থার পেছনে অভিনয়, প্রযোজনা ও ব্যবসায়িক বুদ্ধিমত্তাই সবচেয়ে বড় ভূমিকা রেখেছে। 

ব্র্যাড পিট ১৯৯০-এর দশক থেকে হলিউডে সক্রিয় আছেন। তখন থেকে শুধুমাত্র অভিনয় দক্ষতা ও দর্শকপ্রিয়তার মাধ্যমেই নয়, ব্যক্তিগত আর্থিক সিদ্ধান্ত ও ব্যবসায় বিনিয়োগের মাধ্যমেও উল্লেখযোগ্য সাফল্য পান ‘ফিউরি’খ্যাত এই তারকা। 

পিট ক্যারিয়ারে দীর্ঘ সময় ধরে বিভিন্ন ব্লকবাস্টার সিনেমায় কাজ করেছেন এবং তার পারিশ্রমিকের পরিমাণও বেশ মোটা অঙ্কের। জানা যায়, সাম্প্রতিক কিছু সিনেমায় এ অভিনেতা ৩০ মিলিয়ন থেকে ৩৫ মিলিয়ন ডলার পর্যন্ত পারিশ্রমিক নিয়েছেন।  এর মধ্যে অ্যাপেল টিভির ‘এফ১’ ও ‘উলফ্স’ ছবিগুলো অন্যতম। 

পরিচালনা ও প্রযোজনা ব্যবসা 

ব্র্যাড পিট ‘প্ল্যান বি এন্টারটেইনমেন্ট’ নামে একটি প্রযোজনা কোম্পানি প্রতিষ্ঠা করেছেন, যা বেশকিছু বক্স অফিস হিট ছবি উপহার দিয়েছে।  ২০২২ সালে তিনি এই কোম্পানির ৬০ ভাগ মালিকানা একটি বড় ফরাসি মিডিয়া গ্রুপের কাছে বিক্রি করে দেন, যা তার সম্পদ বৃদ্ধিতে বড় ধরনের ভূমিকা রাখে। 

রিয়েল এস্টেট ও বিনিয়োগ 

ব্যক্তিগত সম্পত্তি ও বিনিয়োগেও পিট উল্লেখযোগ্য আয় করেছেন। তার সম্পত্তির মধ্যে রয়েছে বিভিন্ন দেশে অবস্থিত বিলাসবহুল বাড়ি ও স্থাপনা, যার মূল্য কোটি ডলারের ওপর বলে বিভিন্ন সূত্রে জানা যায়। মূলত ক্যারিয়ার ভিত্তিক সফলতার কারণেই ব্র্যাড পিট আজকে হলিউডের অন্যতম সম্পদশালী ও বিচক্ষণ ব্যবসায়ী অভিনেতা হিসেবে বিবেচিত। 

সূত্র: টাইমস অব ইন্ডিয়া 

  • সর্বশেষ
  • জনপ্রিয়