শিরোনাম
◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০২৬, ০৫:৩২ বিকাল
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাইকেল জ্যাকসনের বায়োপিক সাড়া ফেলেছে ট্রেলারেও (ভিডিও)

শিগগির মুক্তি পেতে যাচ্ছে প্রয়াত মার্কিন পপ তারকা মাইকেল জ্যাকসনের বায়োপিক ‘মাইকেল’। কিং অব পপ মাইকেলের জীবনকে ঘিরে নির্মিত সিনেমায় নামভূমিকায় অভিনয় করেছেন জ্যাকসন পরিবারেরই এক সদস্য। তার নাম জাফর জ্যাকসন।

মাইকেল জ্যাকসনের আলোচিত গান ‘বিট ইট-এর মিউজিক ভিডিও থেকে মাইকেল জ্যাকসনের লুক বেছে নেওয়া হয়েছে। হুবহু মাইকেলের মতোই দেখা যাচ্ছে জাফরকে।

গত বছরের নভেম্বরে মাইকেলের বায়োপিক ‘মাইকেল’-এর টিজার মুক্তির পর ভিউয়ের রেকর্ড গড়েছিল। 

গত রোববার রাতে ওই সিনেমার নতুন ট্রেলার প্রকাশ পেয়েছে। নিমিষেই বিশ্বজুড়ে সাড়া ফেলেছে ট্রেলারটি।

পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবন নিয়ে মানুষের কৌতূহল কম নয়। উপস্থাপনায় ভিন্নতা, গানের সঙ্গে মনোমুগ্ধকর পারফরম্যান্স, ব্যক্তিগত আদর্শ, আলোচিত-সমালোচিত নানা চারিত্রিক বৈশিষ্ট্যের কারণে বিশ্বজুড়ে তুমুল আলোড়ন তৈরি করেছিলেন মাইকেল জ্যাকসন। 

বিংশ শতাব্দীর সংগীতজগতের অন্যতম এই কিংবদন্তির জীবনপ্রদীপ নিভে যায় মাত্র ৫০ বছর বয়সে।

মাইকেলের বায়োপিক পরিচালনা করছেন অ্যান্টনি ফুকো। এই বায়োপিকে তুলে ধরা হবে মাইকেল জ্যাকসনের অজানা অনেক গল্প। 

আগামী ২৪ এপ্রিল বিশ্বব্যাপী মুক্তি পাবে সিনেমাটি।

প্রযোজনা প্রতিষ্ঠান জানিয়েছে, এটি মাইকেলের শৈল্পিক বিপ্লবের একটি জীবন্ত প্রতিচ্ছবি। শ্রোতাদের কাছে তিনি কীভাবে হয়ে ওঠেন পপের রাজা, সেই কাহিনি উঠে আসবে সিনেমায়। শিল্পীর মানবিক দিক, ব্যক্তিগত সংগ্রাম থেকে শুরু করে তাঁর অনস্বীকার্য সৃজনশীল প্রতিভা—সবই চিত্রায়িত হবে।

এ ছাড়া জ্যাকসনের বিরুদ্ধে বিভিন্ন সময়ে যেসব বিতর্ক উঠেছিল, সেসব দিকেও আলো ফেলবে সিনেমাটি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়