শিরোনাম
◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন

প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২৫, ০৬:৩৮ বিকাল
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আল্লাহকে নিয়ে কটূক্তি: বাউল আবুল সরকারের তীব্র সমালোচনা করলেন শিল্পী সালমা

আল্লাহকে নিয়ে কটূক্তকারী বাউল শিল্পী আবুল সরকারের তীব্র সমালোচনা করেছেন জনপ্রিয় লোকসংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমা। এক ভিডিওবার্তায় তিনি বলেছেন, যারা বাউল শিল্পী আছেন, আপনারা গান করেন কিন্তু এমন কিছু করবেন না যেটার জন্য পুরো শিল্পী সমাজ লজ্জিত হয়।  আপনাদের লজ্জার দায় কিন্তু আমরা নেব না। 

তিনি বলেন, প্রভুকে নিয়ে টানাটানি করবেন না, এটা আমাদের হৃদয়ে লাগে, বুকে আঘাত লাগে, এটা কেউ সহ্য করবে না।  মা-বাবাকে গালি দিলেই সহ্য করা যায় না। সেখানে সৃষ্টিকর্তাকে নিয়ে কিছু বললে তার বান্দারা তো চুপ থাকবে না। 

‘আপনাকে এতটুকু পারমিশন কেউ দেয়নি যে, সৃষ্টিকর্তা ও রাসুলকে বাজেভাবে অপমান করবেন।  আপনারা পুরো শিল্পী সমাজকে কলঙ্কিত করবেন, এই ক্ষমতাকে কিন্তু কেউ আপনাকে দেয়নি। আপনার জন্য এরকম কলঙ্ক আমরা নিতে পারব না’। 

ক্লোজআপ ওয়ান তারকা হিসেবে পরিচিতি পাওয়া এই কণ্ঠশিল্পী আরও বলেন, একজন বাউল কখনো অন্যকে কষ্ট দিতে পারে না।একজন সাধক কখনো আট দশজন মানুষকে অপমান করতে পারে না। বাউল হিসেবে তার তো কোনো চাওয়া পাওয়াই থাকবে না- তাহলে সে কিসের সাধক, কিসের বাউল? 

তিনি বলেন, অনেক সময় কথা বলতে বলতে আমরা মিসটেক করে ফেলি। কিন্তু উনার (আবুল সরকার) ভিডিওটা দেখার পর আমার একবারো মনে হয়নি তিনি মুখ ফসকে বলেছেন বা সে ভুলভাল বা উলটাপালটা কিছু বলে ফেলেছেন। বরং উনি নির্দ্ধিধায়...মনে হচ্ছে তিনি যেন আল্লাহর সাথে কৌতুক করছেন। আসলে কি এটা কৌতুক করার বিষয়? একজন বাউলের এ ধরনের আচরণ আমি কখনোই মানতে পারি না।

সূত্র: যুগান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়