শিরোনাম
◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন

প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২৫, ০৭:৩১ বিকাল
আপডেট : ১২ মে, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

ধর্মেন্দ্রের শেষযাত্রায় চোখ ছলছল হেমার

মনিরুল ইসলাম : প্রয়াত বলিউডের ‘হি-ম্যান’। দীর্ঘ দিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। কিছু দিন আগে তাঁর মৃত্যুর ভুয়া খবর ছড়ায়। তবে সেই সময় পরিবারের তরফে জানানো হয়, অভিনেতার স্বাস্থ্যের উন্নতি হয়েছে। হাসপাতাল থেকে বাড়ি ফিরিয়ে আনা হয় তাঁকে। তবে শেষরক্ষা হলো না। 

পিটিআই সূত্রে খবর, সোমবার, ২৪ নভেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন অভিনেতা ধর্মেন্দ্র। মুম্বইয়ের পবন হংস শ্মশানে ধর্মেন্দ্রকে শেষ শ্রদ্ধা জানান বলিউডের তারকারা।

 আজ সোমবার দুপুরে কলকাতা থেকে প্রকাশিত আনন্দবাজার পত্রিকার অনলাইন ভার্সনের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, দুপুর একটা নাগাদ গাড়ি নিয়ে পবন হংস শ্মশানে ঢুকতে দেখা যায় হেমা মালিনীকে। ছবিশিকারিদের ক্যামেরায় দেখা যায় তাঁর থমথমে মুখ। ওড়নায় মুখ ঢেকে শ্মশানে ঢোকেন ধর্মেন্দ্র-কন্যা ইশা দেওল। প্রাক্তন শ্বশুরকে বিদায় জানাতে এসে পৌঁছোন ভরত তখতানি।

তার পরেই গাড়ি থেকে সানি দেওলকে নামতে দেখা যায়। বেলা বাড়লে সেখানে ঢুকতে দেখা যায় অমিতাভ বচ্চনকে। ‘বীরু’কে শেষ শ্রদ্ধা জানাতে ‘জয়’-এর সঙ্গে ছিলেন তাঁর ছেলে অভিষেক বচ্চন ও নাতি অগস্ত্য নন্দা ও পরিচালক অনিল শর্মা।

এর পরে একে একে পৌঁছান সালমান খান, আমির খান, সঞ্জয় দত্ত, অক্ষয় কুমারসহ অন্য তারকারা। এই মুহূর্তে দেশে নেই শাহরুখ খান। তারকাপত্নী গৌরী খান পৌঁছে যান শ্মশানে। পরের দিকে পৌঁছোন শাবানা আজমি, দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংহ।

বিকেলের দিকে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়।  ধর্মেন্দ্রকে শ্রদ্ধা জানিয়ে সমাজমাধ্যমে পোস্ট করেন কর্ণ জোহর, কাজল। নায়িকা  কাজল লেখেন, একটা ভাল মানুষ চলে গেলেন। আমার খালি মনে হচ্ছে, সব ভাল মানুষগুলো আমাদের ছেড়ে চলে যাচ্ছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়