শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ০৮ নভেম্বর, ২০২৫, ০৬:১০ বিকাল
আপডেট : ০২ জুন, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজনীতি তে যোগ দেয়া নিয়ে যা বললেন তাহসান

জনপ্রিয় তারকা তাহসান মাস দেড়েক আগে গান ছাড়ার ঘোষণা দিয়েছেন। তারও আগে দিয়েছেন অভিনয় ছাড়ার ঘোষণা। বন্ধ করে রেখেছেন নিজের মিলিয়ন মিলিয়ন অনুসারী সামাজিক যোগাযোগমাধ্যমের প্ল্যাটফর্মও। এর মধ্যে হঠাৎ খবর রটে, তাহসান খুব শিগগির কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হবেন। তাঁকে দেখা যেতে পারে আগামী সংসদ নির্বাচনেও। এ নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা হয় তাঁর। তিনি তখন বিষয়টি এড়িয়ে যাওয়ার অনুরোধ করেন। ঢাকায় একটি উৎসবের উদ্বোধনে এসে হঠাৎ তাহসান রাজনীতিতে যুক্ত হওয়ার সেই প্রসঙ্গ নিয়ে কথা বললেন।

গান ছাড়া, অভিনয় ছাড়া ও সামাজিক যোগাযোগমাধ্যমের সব প্ল্যাটফর্ম বন্ধ করে দেওয়ার বিষয়ে প্রথম আলোর সঙ্গে খোলামেলা কথা বলেন তাহসান। তিনি জানান নিজের অবস্থানের কথা। এসবের পর তাহসান ধর্মভিত্তিক এক রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হয়েছেন, এমন গুঞ্জনও ছড়িয়েছে। অবশেষে এ বিষয় নিয়ে মুখ খুলেছেন তাহসান।

তাহসান বলেন, ‘অস্ট্রেলিয়ার মেলবোর্নের কনসার্টে যখন গান ছাড়ার কথাটা বলেছি, সে সময় খুব কম মানুষ ছিল। সেটা যে এভাবে সারা দেশে ছড়িয়ে যাবে ভাবিনি। অভিনয় থেকে যেভাবে ধীরে ধীরে বিরতি নিয়েছি, সেভাবে গান থেকেও বিরতি নেব। আমি তো একটু আবেগপ্রবণ, কবি মানুষ। এমনভাবে বলে ফেলেছি যে ছড়িয়ে গেছে। আমার ওই একটা কথার ফলে অনেক কিছু হয়ে গেছে। একটা জায়গায় দেখলাম, আমার ছবিতে টুপি দিয়ে একটি রাজনৈতিক দলের সঙ্গে জুড়ে দেওয়া হচ্ছে। আমি নাকি রাজনীতি করছি!’

তাহসান জানালেন, যাঁরাই এমনটা করেছেন, ভাইরাল হওয়ার আকাঙ্ক্ষা থেকেই করেছেন। তিনি আরও বললেন, ‘আমার কাছে মনে হয় এগুলো পার্ট অব দ্য গেম। একটা খেলার মতো। এখন কিছু মানুষ ভাইরাল হওয়ার নেশায় থাকে। এটা পৃথিবীজুড়েই চলছে। এ কারণে খুব চিন্তা করে কথা বলতে হয়। কোন কথাটা নিয়ে কখন কী হয়ে যাবে, এটা ভাবতে হয়।’

এখন পড়াশোনায় ব্যস্ত থাকতে চান তাহসান। তিনি বলেন, ‘প্রত্যেক মানুষের জীবনে নানা অধ্যায় থাকে। প্রথম অধ্যায়ে মনে হয়, কিছুই জানি না। দ্বিতীয় অধ্যায়ে মনে হয়, অনেক জেনে ফেলেছি, আর জানার নেই। আমি ওই অধ্যায়ে ছিলাম। সম্প্রতি মনে হয়েছে, জীবন ও জগৎ সম্পর্কে কিছুই জানি না। আমাকে আরও অনেক পড়াশোনা করতে হবে।’

প্রায় কোটি অনুসারীর ফেসবুক পেজ ও ৩৫ লাখের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেও আপনাকে দেখা যাচ্ছে না—এ নিয়ে তাহসান বলেছিলেন, ‘অবসরে যাওয়া মানুষের এসবের প্রয়োজন নেই। আর সামাজিক যোগাযোগমাধ্যম অসম্ভব টক্সিক। ভালোটুকুর চেয়ে খারাপের প্রচার এত বেশি যে অনেক দিন থেকেই অসম্ভব বিরক্ত লাগছিল। আমি চাই মানুষ আমাকে আস্তে আস্তে ভুলে যাক। সামাজিক যোগাযোগমাধ্যমে থেকে গেলে তো ভুলতে সময় লাগবে।’

গান ও অভিনয় ছাড়ার বিষয়টি নিয়ে তাহসান–ভক্তরা কষ্ট পেয়েছেন। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁরা প্রতিক্রিয়াও ব্যক্ত করেছেন। এই প্রসঙ্গে মনে করিয়ে দিতে তাহসান বলেছিলেন, ‘সত্যি বলতে, কষ্ট আমারই বেশি হচ্ছে, যে গানকে জীবনের চেয়ে বেশি ভালোবেসেছি, সেই গান ছেড়ে দেওয়াটা মোটেও সহজ সিদ্ধান্ত ছিল না। কিন্তু জীবনের কিছু অভিজ্ঞতা আর উপলব্ধি এতটাই তীব্র আর করুণ ছিল যে এই প্রস্থানই একমাত্র পথ, যা আমার জন্য খোলা। শুধু সাধারণ একটা জীবনে ফিরে যেতে চাই।’

সূত্র: প্রথম আলো

  • সর্বশেষ
  • জনপ্রিয়