শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ০৬ নভেম্বর, ২০২৫, ০৫:১৬ বিকাল
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : মনিরুল ইসলাম

জাসাসের যৌথ সভা: ১৩ নভেম্বর শহীদ মিনারে বিপ্লব ও সংহতি দিবসের সুবর্ণজয়ন্তী উদযাপন

মনিরুল ইসলাম : ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’-এর সুবর্ণজয়ন্তী উপলক্ষে গতকাল (বুধবার) বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের তৃতীয় তলায় বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এক যৌথ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জাসাস কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক চিত্রনায়ক হেলাল খান, এবং সঞ্চালনা করেন জাসাস কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব জাকির হোসেন রোকন।

সভায় উপস্থিত থেকে মতামত প্রদান করেন—জাসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক আনিসুল ইসলাম সানি, মো. আহসান উল্লাহ চৌধুরী, জাবেদ আহমেদ কিসলু, হাসান চৌধুরী, কে. এম. খালেদুজ্জামান জুয়েল, ইঞ্জিনিয়ার জাকির হোসেন, মো. জামাল উদ্দিন নাসির, ফারহানা চৌধুরী বেবী, এ্যাডভোকেট ফরহাদ হোসেন নিয়ন, সাংবাদিক এস. এম. মনিরুল ইসলাম, এ্যাডভোকেট আমিনুল হক, জাকির হোসেন আখের, মো. হাবিবুর রহমান জসীম, ইঞ্জিনিয়ার মঞ্জু মিয়া, শাহ মো. বিল্লাল হোসেন, শাকিল আহমেদ, হুসাইন মো. সাইদুল ইসলাম সাঈদ, এনামুল হক জুয়েল, অধ্যক্ষ আশরাফ হোসেন শাহীন, সৈয়দ আশরাফুল মজিদ খোকন, টাইগার সোহেল এবং দফতর সম্পাদক মিজানুর রহমান প্রমুখ।

এছাড়া বিভিন্ন জেলা ও মহানগর জাসাস নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন—মুন্সিগঞ্জ জেলা আহ্বায়ক হাসান জাহাঙ্গীর, নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মো. স্বপন চৌধুরী, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন স্বাধীন, গাজীপুর মহানগর আহ্বায়ক সৈয়দ হাসান জুন্নুরাইন সোহেল, সদস্য সচিব কৌশিক খান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান মিরন, নারায়ণগঞ্জ জেলা যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন রানা এবং গাজীপুর জেলা ভারপ্রাপ্ত সদস্য সচিব আব্দুর রহমান দুখুসহ অনেকে।

সভায় সর্বসম্মতিক্রমে নিম্নলিখিত সিদ্ধান্ত গৃহীত হয়ঃ

১️⃣ ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’-এর সুবর্ণজয়ন্তী উপলক্ষে সকাল ১০টায় শেরেবাংলা নগরে মহান স্বাধীনতার ঘোষক ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের মাজারে দোয়া ও পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হবে। একইদিন বিকেলে বিএনপির আয়োজিত নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র‌্যালিতে অংশগ্রহণ করবে জাসাস।

২️⃣ আগামী ১৩ নভেম্বর ২০২৫ তারিখে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’-এর সুবর্ণজয়ন্তী উপলক্ষে এক বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হবে।

৩️⃣ জাসাসের সব মহানগর, জেলা, পৌরসভা, উপজেলা ও থানাসহ সকল ইউনিটকে যথাযথ মর্যাদায় দিবসটি পালনের আহ্বান জানানো হয়।

সভা শেষে জাসাস নেতৃবৃন্দ জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরেন এবং সাংস্কৃতিক অঙ্গনে বিএনপির দেশপ্রেম, ঐতিহ্য ও আদর্শকে আরও শক্তিশালীভাবে তুলে ধরার অঙ্গীকার ব্যক্ত করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়