শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ০৪ নভেম্বর, ২০২৫, ০৬:৪৫ বিকাল
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অভিনেত্রীকে অশ্লীল বার্তা ও ভিডিও পাঠানোর অভিযোগে আইটি কর্মকর্তা গ্রেফতার

টেলিভিশন অভিনেত্রীকে ফলো করার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে অশ্লীল মেসেজ ও ভিডিও পাঠানোর অভিযোগে নবীন নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী অভিনেত্রী।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুতে। সেখানে তিন মাস আগে তেলেগু ও কন্নড় টেলিভিশন ইন্ডাস্ট্রিতে কাজ করা বহুল পরিচিত এক অভিনেত্রী ফেসবুকে ‘নবীন’ নামের এক ব্যবহারকারীর কাছ থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট পান। বারবার ফ্রেন্ড রিকোয়েস্ট এলেও তা অ্যাকসেপ্ট করেননি তিনি। এমনকি তাকে ব্লক করে দেন টিভি তারকা।

অভিযুক্ত ব্যক্তি পরবর্তীতে ভিন্ন নামে একাধিক অ্যাকাউন্ট খুলেন এবং মেসেঞ্জারে নিয়মিত অশ্লীল মেসেজ ও ভিডিও পাঠাতে থাকেন ৪১ বছর বয়সি অভিনেত্রীকে। নানাভাবে যৌন হয়রানি চালিয়ে যেতে থাকেন। অভিযোগ অনুযায়ী, গ্রেফতার নবীন বিভিন্ন সময় সেসব আইডি থেকে অশ্লীল বার্তা দেওয়া ছাড়াও আপত্তিকর নানা বিষয় পাঠাতে থাকেন।

এ অবস্থায় গত ১ নভেম্বর অভিযুক্ত নবীন যখন ফের মেসেজ করেন অভিনেত্রীকে, তখন তাকে ব্যক্তিগতভাবে দেখা করার প্রস্তাব দেওয়া হয়। ওই তরুণ মুখোমুখি হলে তাকে থামতে বলে কথা শুনতে বলেন তারকা। কিন্তু অভিযুক্ত ব্যক্তি কথা শুনতে অস্বীকৃতি জানান।

এ ঘটনায় নবীনকে পরবর্তীতে গ্রেফতার করা হয়েছে। তিনি বিচার বিভাগীয় হেফাজতে রয়েছেন। সে বেঙ্গালুরুতে একটি বিশ্বব্যাপী প্রযুক্তি নিয়োগ সংস্থায় ডেলিভারি ম্যানেজার হিসেবে কাজ করতেন। প্রতিষ্ঠানটির লন্ডন, প্যারিস, অ্যামস্টারডাম, বার্লিন, জুরিখ, ওয়ারশ ও নিউইয়র্ক অফিস রয়েছে।

গ্রেফতার নবীনের বিরুদ্ধে থানায় যৌন হয়রানি ও অনলাইন নির্যাতনের অভিযোগে মামলা দায়ের করেছেন অভিনেত্রী। আর পুলিশ মামলাটি তদন্ত করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়