শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ০২ নভেম্বর, ২০২৫, ০১:৫৯ রাত
আপডেট : ০৫ মে, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডিভোর্স নিয়ে নিজেদের ভাবনা জানালেন ঐশ্বরিয়া-অভিষেক 

বলিউডের জনপ্রিয় তারকা জুটি ঐশ্বরিয়া রাই ও অভিষেক বচ্চন। এই জুটি ২০০৭ সালে বিয়ে করেন। সম্প্রতি তাদের বিচ্ছেদ নিয়ে নানা গুঞ্জন শোনা গেলেও দম্পতি সবসময়ই ব্যক্তিগত জীবন জনসমক্ষে আনতে অনাগ্রহী। যদিও বিষয়টি নিয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য নেই, তবে ২০০৯ সালে ওপরা উইনফ্রের টক শোতে তারা বিবাহ ও বিচ্ছেদ সম্পর্কে নিজেদের মতামত প্রকাশ করেছিলেন।

ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে জানা যায়, উপস্থাপক ওপ্রাকে দেয়া সেই বিশেষ সাক্ষাৎকারে তারা আলোচনা করেন ক্যারিয়ার, ব্যক্তিজীবন ও বিয়ের নানা গল্প। অভিষেক জানান কীভাবে তিনি ঐশ্বরিয়াকে প্রপোজ করেছিলেন। তিনি বলেন, নিউ ইয়র্কে শুটিংয়ের সময় আমি হোটেলের ব্যালকনিতে দাঁড়িয়ে ভাবতাম, কবে তার সঙ্গে থাকতে পারব। পরে একই ব্যালকনিতে নিয়ে গেলে ও আমাকে বিয়ের প্রস্তাব দেয়।

ওপ্রা তাদের বিয়ের দিন গণমাধ্যমের বিশৃঙ্খলার একটি ভিডিও দেখিয়ে জানতে চান ভারতীয় বিয়েগুলো এত জাঁকজমকপূর্ণ কেন। অভিষেক বলেন, ভারতীয়রা উদযাপন ভালোবাসে, তাই বিয়েও কয়েক দিন ধরে চলে। ওপ্রা মজা করে বলেন, এত আয়োজনের পর বিচ্ছেদ করা নিশ্চয়ই কঠিন! তখনই ঐশ্বরিয়া উত্তর দেন, আমরা তো সে চিন্তাটাই মনে আসতে দিই না।

ওপ্রা পরে জানতে চান, বিয়ের পরও শ্বশুর–শাশুড়ির সঙ্গে থাকা ভারতীয় সংস্কৃতি কেমন। প্রশ্ন শুনে অভিষেক পাল্টা প্রশ্ন করেন ওপ্রা কি তার বাবা–মায়ের সঙ্গে থাকেন? না শুনে তিনি বলেন, তাহলে সেটা আপনার জন্য কীভাবে কাজ করে অর্থাৎ ভারতীয় পরিবার ব্যবস্থার ভিন্নতা তুলে ধরেন তিনি।

ঐশ্বরিয়ার রসিকতাপূর্ণ জবাবও আগেই আলোচনায় এসেছিল। ২০০৫ সালে ডেভিড লেটারম্যান শোতে তিনি ভারতীয়দের বাবা–মায়ের সঙ্গে থাকা নিয়ে প্রশ্নের জবাবে বলেছিলেন, ভারতে বাবা–মায়ের সঙ্গে থাকা খুবই স্বাভাবিক, কারণ আমাদের তো ডিনারের জন্য বাবা–মায়ের সাথে দেখা করতে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় না।

প্রসঙ্গত, ঐশ্বরিয়া ও অভিষেক প্রথম একসঙ্গে কাজ করেন ‘ঢাই অক্ষর প্রেম কে’ সিনেমাটি ২০০০ সালে মুক্তি পায়। এরপর আরও কিছু সিনেমায় কাজ করেন এই জুটি। ২০০৭ সালের ২০ এপ্রিল মুম্বাইয়ের বচ্চন পরিবারে ‘প্রতীক্ষা’ নিবাসে ঘরোয়া আয়োজনে তাদের বিয়ে হয়। বর্তমানে তাদের একমাত্র মেয়ে আরাধ্যার সঙ্গে প্রায় ক্যামেরার সামনে আসেন এই জুটি।  

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়