শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ৩০ অক্টোবর, ২০২৫, ০৬:৪৭ বিকাল
আপডেট : ৩১ মে, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিচ্ছেদের পর হিরো আলমের প্রকাশ্য কর্মকাণ্ডে নেটিজেনদের সমালোচনা (ভিডিও)

কদিন আগেই দুধ দিয়ে গোসল করেছেন আশরাফুল আলম ওরফে হিরো আলম। এর কারণ হিসেবে উল্লেখ করেছেন তাঁর স্ত্রী রিয়া মনিকে তিনি ডিভোর্স দিয়েছেন। এরপরই আলোচিত এই কন্টেন্ট ক্রিয়েটর চলে যান বগুড়া, সেখানেও দুধ দিয়ে গোসল করেন। 

পরে বগুড়াতেই নানা আয়োজনে অংশ নিতে দেখা যায় হিরো আলমকে।

বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়ে নাচানাচি করেন তিনি। এসবের অংশবিশেষ চলে এসেছে সামাজিক মাধ্যমে। দেখা যাচ্ছে, সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে একাধিক স্থিরচিত্র। আর এসব নিয়েই আপত্তি তুলেছেন নেটিজেনরা।

একজন বেশ কয়েকটি ছবি পোস্ট করেছে লিখেছেন, সালমান শাহ হত্যা মামলার আসামি কে এই আজিজ মোহাম্মদ ভাই? হিরো আলম সাহেব আজকাল যেন নিজেই নিজের নাটকের ভিলেন ও হিরো দুটো চরিত্রই একসঙ্গে পালন করছেন। রিয়া মনির সঙ্গে বিচ্ছেদের পর তিনি যেন আরো প্রমাণ দিতে নেমেছেন—‘আমি কে’!

সেখানে আরো বলা হয়, একঝাঁক উশৃঙ্খল তরুণীর সঙ্গে নাচানাচি করে তিনি যেন বোঝাতে চাচ্ছেন, এটাই তার নতুন জীবনধারা! রিয়া মনি আসলে ভুল করেননি। এমন আচরণ যে কোনো স্বাভাবিক নারীকে দূরে ঠেলে দেবে, সেটাই স্বাভাবিক। এতদিন হিরো আলম যা গোপনে করতেন, এখন সবকিছু তিনি প্রকাশ্যেই করছেন!

আরেকজন লিখেছেন, মেয়েগুলো তাদের স্বার্থের জন্য হিরো আলমকে ব্যবহার করতেছে, মূলত তারা ভাইরাল হওয়ার জন্য এই হিরো আলম ভাইয়ের কাছে এসেছে।

আরেকটি পোস্টেও দেখা গেছে হিরো আলমের বেশকিছু ছবি, যেসব নিয়ে নেটিজেনরা তীব্র সমালোচনা করছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়