শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ২১ অক্টোবর, ২০২৫, ০৯:৫৯ রাত
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অসদাচরণের অভিযোগে উপস্থাপক তাবাসসুমকে অব্যাহতি

বহুল বিতর্কিত উপস্থাপিকা সমৃদ্ধি তাবাসসুমকে বেসরকারি টেলিভিশন একুশে টিভির একটি পডকাস্ট অনুষ্ঠান থেকে অব্যাহতি প্রদান করেছে প্রতিষ্ঠানটি। বিষয়টি স্যোশাল মিডিয়ায় জানিয়েছে টেলিভিশন কর্তৃপক্ষ।

একুশের টিভির অফিসিয়াল ফেসবুক পেজের এক পোস্টে বলা হয়েছে, ‘‘গুরুতর অসদাচরণের দায়ে সমৃদ্ধি তাবাসসুমকে জনপ্রিয় পডকাস্ট ‘আয়না’ থেকে অব্যাহতি দিয়েছে একুশে টেলিভিশন কর্তৃপক্ষ।’’

সমৃদ্ধি উপস্থাপিকা হিসেবে পরিচিতি পান নাগরিক টিভির একটি অনুষ্ঠানের মাধ্যমে। এরপর বিভিন্ন ইউটিউব চ্যানেল ও টেলিভিশনে উপস্থাপনা করতে দেখা যায় তাকে। নানা সময়েই বিতর্ক হাত ধরে হেঁটেছে সমৃদ্ধির। অনুষ্ঠানে অশোভনীয় প্রশ্ন করে অতিথিদের অপ্রস্তুত করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বিভিন্ন সময়ে এ নিয়ে অনেকে লেখালেখি করেছেন নেট মাধ্যমে।

এছাড়া, মডেল ও অভিনেত্রী পিয়া জান্নাতুল সমৃদ্ধির বিষয়টি নিয়ে লিখেছিলেন। আয়না অনুষ্ঠানে এ উপস্থাপিকার অতিথি হয়ে গিয়েছিলেন অভিনেত্রী। সেখানে অপ্রত্যাশিত প্রশ্নের মাধ্যমে তাকে বিব্রত করার চেষ্টা করেছিলেন বলে দাবি করেছিলেন পিয়া।

  • সর্বশেষ
  • জনপ্রিয়