শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ১৭ অক্টোবর, ২০২৫, ০৭:২৮ বিকাল
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুক্তির ১৫ দিনে রেকর্ড আয়, ৫০০ কোটির প্রান্তে ঋষভ শেঠির ‘কানতারা চ্যাপটার ১'

হিন্দুস্তান টাইমস: ঋষভ শেঠির কন্নড় সিনেমা ‘কানতারা: চ্যাপটার ১’ মুক্তির দুই সপ্তাহ পরও বক্স অফিসে ঝড় তুলছে এবং ছবিটি বক্স অফিসে এখনো দাপট দেখাচ্ছে। শিল্পবিশ্লেষক সংস্থা স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, মুক্তির ১৫তম দিনে ছবিটি ভারতে আয় করেছে ৮.৮৭ কোটি রুপি, যার ফলে ভারতে ছবিটির মোট নেট আয় দাঁড়িয়েছে ৪৮৫.৩২ কোটি রুপি। 

ধারণা করা হচ্ছে, এই সপ্তাহান্তেই ছবিটি ৫০০ কোটির মাইলফলক ছুঁয়ে ফেলবে। ছবিটি প্রথম সাত দিনে রেকর্ড ৩৩৭.৪ কোটি রুপি আয় করেছিল, যদিও দ্বিতীয় সপ্তাহে সেটি ১৪৭.৮৭ কোটিতে নেমে আসে, যা প্রায় ৫০ শতাংশেরও বেশি পতন। তবুও মোট আয় বিবেচনায় ছবিটি এখন ৭০০ কোটির পথে দ্রুত এগোচ্ছে।

আগামী সপ্তাহে বাড়তি ছুটির সুযোগে আয় আরও বাড়ার সম্ভাবনা থাকলেও সামনে অপেক্ষা করছে বড় প্রতিদ্বন্দ্বিতা। মুক্তি পেতে চলেছে আয়ুষ্মান খুরানা ও রাশমিকা মান্দানা অভিনীত নতুন ছবি ‘থাম্মা’, যা মাডক প্রযোজিত জনপ্রিয় হরর কমেডি ইউনিভার্সের সর্বশেষ সংযোজন। ফলে দীপাবলির পরের সপ্তাহে বক্স অফিসে এক জমজমাট লড়াই দেখা যেতে পারে।

এই অভূতপূর্ব সাফল্যের পর ঋষভ শেঠি জানিয়েছেন, তিনি কৃতজ্ঞতা জানাতে কাশী বিশ্বনাথ মন্দিরে যাবেন এবং 'কানতারা: চ্যাপটার ১'-এর এই সাফল্যকে তিনি ঈশ্বরের আশীর্বাদ হিসেবে দেখছেন। ঋষভ শেঠির মতে, ছবিটি শুধু দক্ষিণ ভারতে নয়, সারা দেশেই দর্শকের প্রশংসা কুড়িয়েছে এর চিত্রনাট্য, লোককথার ছোঁয়া, আর ভিজ্যুয়াল গাঁথুনির কারণে।

‘কানতারা: চ্যাপটার ১’ আসলে জনপ্রিয় ‘কানতারা’ সিনেমার প্রিকুয়েল। আগের ছবিটির অনন্য সাফল্যের পর দর্শকদের প্রত্যাশা আকাশছোঁয়া ছিল, এবং ঋষভ শেঠি যেন সেই প্রত্যাশারও ঊর্ধ্বে চলে গেছেন। ছবিটি ইতিহাস, মিথ ও লোকজ বিশ্বাসের মেলবন্ধনে গড়ে ওঠা এক শক্তিশালী পিরিয়ড অ্যাকশন ড্রামা, যেখানে ঋষভ আবারও তার পরিচালনা ও অভিনয়-দক্ষতার পরিচয় দিয়েছেন।

ইন্ডিয়া টুডে তাদের রিভিউতে ছবিটির প্রশংসা করে লিখেছে, 'ছবির প্রিকুয়েল অংশের ক্লাইম্যাক্স ও গুলিগা দৃশ্যগুলো বিশেষভাবে উল্লেখযোগ্য। এগুলো বহুবার দেখার মতো।' তারা আরও উল্লেখ করে, 'অভিনয়ে ঋষভ একেবারে প্রকৃতির শক্তি, যেন চরিত্রের মধ্যে তিনি নিজেই এক রহস্যে রূপ নিয়েছেন। ছবির চিত্রায়ণ এতই আকর্ষণীয় ও গল্প এতই মুগ্ধকর, যে কেউ অবধারিতভাবে হারিয়ে যায় ঋষভের তৈরি করা সিনেমা দুনিয়া।' অনুবাদ: দৈনিক ইত্তেফাক 

  • সর্বশেষ
  • জনপ্রিয়