শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০২৫, ০৪:৩৮ দুপুর
আপডেট : ৩০ মে, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘পুরুষদের ৯৫ শতাংশই দ্বিতীয় বিয়ে চায়’

পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী সাইমা কুরেশি সম্প্রতি এক সাক্ষাৎকারে বিয়ে এবং সম্পর্ক নিয়ে কিছু বিতর্কিত মন্তব্য করেছেন, যা সোশ্যাল মিডিয়াতে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ৫১ বছর বয়সী এই অভিনেত্রী সম্প্রতি একটি পডকাস্টে অতিথি হিসেবে উপস্থিত হয়ে নারীদের আয়ের বিষয়ে এবং পুরুষদের বৈবাহিক দায়িত্ব নিয়ে বিস্তৃত আলোচনা করেন।

সাইমা কুরেশি দাবি করেছেন, ‌‘৯৫ শতাংশ পুরুষ দ্বিতীয় বিয়ে করতে চান’, যা অনেকেই একে বিতর্কিত মনে করেছেন। তিনি আরও বলেন, পরকীয়ায় আগ্রহী পুরুষদের উচিত বৈধভাবে দ্বিতীয় বিয়ে করা, কারণ গোপন সম্পর্কের ফলে পরিবারের এবং ভবিষ্যৎ প্রজন্মের ক্ষতি হতে পারে।

তিনি পরামর্শ দিয়েছেন, ‘কারো অনুভূতি নিয়ে খেলা না করে একজন পুরুষের উচিত বৈধভাবে বিয়ে করা।’

তার মতে, পরকীয়া কোনও উপকারী সিদ্ধান্ত নয়, বরং সঠিক ও দায়িত্বশীল সিদ্ধান্ত নেওয়া অনেক ভালো। সাইমা কুরেশি সামাজিক ও ধর্মীয় নীতিমালা অনুসরণ করে ব্যক্তিগত চাহিদা পূরণ করার আহ্বান জানান।

এ তার মন্তব্যগুলি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। অনেকেই তার বক্তব্যের সাংস্কৃতিক ও ধর্মীয় দিক নিয়ে তর্ক-বিতর্ক করছেন। উল্লেখযোগ্য যে, সাইমা কুরেশি পাকিস্তানি অভিনেত্রী রোজিনার কন্যা এবং ২০০৫ সালে সৈয়দ নূরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন, তবে ২০১৮ সালে তাদের বিবাহবিচ্ছেদ ঘটে।

এছাড়া, তার পুত্র দানিয়াল খান মায়ের পথ অনুসরণ করে অভিনয়ে পা রেখেছেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়