শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ১২ অক্টোবর, ২০২৫, ০৬:৩৪ বিকাল
আপডেট : ১২ মে, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দীপিকার দাবির পাশে কঙ্গনা, বলিউডে সুষম কাজের শর্তের ডাক

বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন সব সময় নিজের অবস্থানে দৃঢ় এবং স্পষ্টভাষী। বছরখানেক আগে থেকে বলিউডে সর্বোচ্চ ৮ ঘণ্টা কাজের নিয়মের দাবি তুলেছেন তিনি। দীপিকার এমন দাবির পাশে দাঁড়িয়েছেন বেশ কয়েকজন শিল্পী-নির্মাতা। কেউবা তার দাবির সমালোচনাও করেছেন।

জানা গেছে, ভারতের বড় বাজেটের সিনেমা ‘স্পিরিট’ ও ‘কল্কি’ এর সিক্যুয়েল থেকে বাদ পড়েন দীপিকা। কারণ হিসেবে উঠে আসে দীপিকার নির্দিষ্ট সময় কাজের শর্ত। বিষয়টি প্রকাশ্যে আসতেই বলিউডজুড়ে আলোচনা-সমালোচনার ঝড় ওঠে।

বলিউডে সর্বোচ্চ ৮ ঘণ্টা কাজের প্রশ্নে ভারতীয় গণমাধ্যম নিউজ১৮-কে দেওয়া এক সাক্ষাৎকারে কঙ্গনা বলেন, ‘ইন্ডাস্ট্রিতে সবার জন্য একই ধরনের নিয়ম থাকা উচিত। কাজের সময়সীমা নির্দিষ্ট হওয়া দরকার। কারণ, আমরা নিউরোসার্জন নই যে জীবন-মৃত্যুর সঙ্গে যুদ্ধ করছি। প্রযোজকদের বিনিয়োগ যেমন গুরুত্বপূর্ণ, তেমনি শিল্পীদেরও বিশ্রামের প্রয়োজন আছে।’

দীপিকার অবস্থানকে সমর্থন জানিয়ে কঙ্গনা আরও বলেন, ‘যদি কাজের নিয়মে পরিবর্তন আসে, অভিনেতারা সহজেই সেটার সঙ্গে নিজেদের মানিয়ে নিতে পারেন। কিন্তু এটাও মনে রাখতে হবে- আমরাও মানুষ, আমাদেরও শারীরিক ও মানসিক বিশ্রাম দরকার।’

বলিউডে অনেক সময় শিল্পীরা ১২ ঘণ্টার শিফটে কাজ করেন, যা অনেক সময় ১৪ থেকে ১৫ ঘণ্টা পর্যন্ত বাড়ে। এটা কারও জন্যই স্বাভাবিক নয় বলেও জানান কঙ্গনা।

এই সাংসদ-অভিনেত্রীর মতে, ‘ইন্ডাস্ট্রিতে কাজের সময় নির্দিষ্ট করা উচিত এবং সপ্তাহে অন্তত একদিন ছুটি থাকা বাধ্যতামূলক হওয়া দরকার। এতে শিল্পীদের কর্মদক্ষতা বাড়বে, পাশাপাশি মানসিক প্রশান্তিও ফিরবে।’

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়