শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ০৬ অক্টোবর, ২০২৫, ০৬:৫৪ বিকাল
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমি যদি নিজেকে সিঙ্গেল বলি, কেউ বিশ্বাস করবে না: পরীমনি

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি। অভিনয়ের চেয়ে বেশি ব্যক্তিজীবন নিয়েই আলোচনায় থাকেন। প্রেম-বিয়ে নিয়ে বহুবার শিরোনাম হয়েছেন এই চিত্রনায়িকা। এবার হাসতে হাসতে বললেন, ‘আমার এক ডজন বিয়ে করার ইচ্ছে!’

শোবিজে আসার পর পরীর বিয়ের খবরগুলো প্রকাশ্যে আসলেও আড়ালে ছিল তার আগের জীবনের নানা কথা। অবশেষে নায়িকা সেই কথা বললেন একটি পডকাস্টে।

মাছরাঙা টেলিভিশনের ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ অনুষ্ঠানে অভিনয়ে ক্যারিয়ার গড়ার আগে খালাতো ভাই ইসমাইলকে বিয়ে করার কথা স্বীকার করেছেন পরীমণি।

তিনি বলেন, ‘আমার না আসলে ১২টা বিয়ে করার (ইচ্ছা আছে)। ছোটবেলা থেকে আমি মজা করে বলতাম, আমি এক ডজন বিয়ে করব। এটা আসলে রিউমারটা (গুঞ্জন) এভাবে স্টাবলিশ (প্রতিষ্ঠিত) হবে—সেটা আমি বুঝি নাই। তাহলে আমি কোনো দিনই বলতাম না।’

যদিও ইসমাইলের সঙ্গে পরীর বিয়ের প্রসঙ্গটি আলোচনায় আসে গত বছর নভেম্বরে। এক সড়ক দুর্ঘটনায় ইসমাইলের মৃত্যুর পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের পুরোনো ছবি ভাইরাল হয়। তখন পরীর নীরবতাও বলে দেয়—তাদের বিয়ের ঘটনা সত্য ছিল।

অনুষ্ঠানে সঞ্চালক রুম্মান রশীদ খান প্রশ্ন করেন, শেখ সাদি তোমার বয়ফ্রেন্ড (প্রেমিক)? পরীমনি হাসতে হাসতে বলেন, ‘ও আমার ছোট ভাই। ও আমার ছোট ভাইয়ের মতো।’

এই মুহূর্তে তুমি কি সিঙ্গেল? পরীমনি বলেন, ‘না।’ কারও সঙ্গে সম্পর্কে আছ—জানতে চাইলে পরীমনির উত্তর, ‘জানি না। শোনেন, আমি যদি নিজেকে সিঙ্গেল বলি, কেউ বিশ্বাস করবে না।’ কেন করবে না? ‘আমি নিজেই বিশ্বাস করি না। আমার সামহাউ সারাক্ষণ প্রেম প্রেম ফিল হয় এবং এটা থাকা ভালো।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়