শিরোনাম
◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই

প্রকাশিত : ০৫ অক্টোবর, ২০২৫, ০৯:৫৯ রাত
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আরব আমিরাতের ইতিহাসে প্রথম মিস ইউনিভার্স প্রতিযোগী মরিয়ম

সংযুক্ত আরব আমিরাতের ইতিহাসে প্রথমবারের মতো মিস ইউনিভার্স প্রতিযোগিতায় দেশটির পক্ষ থেকে অংশ নিতে যাচ্ছেন মরিয়ম মোহামেদ। ২৬ বছর বয়সী দুবাইভিত্তিক এই ফ্যাশন শিক্ষার্থী আগামী নভেম্বর মাসে থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য ৭৪ তম মিস ইউনিভার্স আসরে অংশ নেবেন।

রোববার (৫ অক্টোবর) আমিরাতভিত্তিক দ্য ন্যাশনাল জানিয়েছে, গত শুক্রবার রাতে মরিয়মকে ‘মিস ইউনিভার্স ইউএই’ হিসেবে ঘোষণা করা হয়। আগামী ২১ নভেম্বর থাইল্যান্ডের পাক ক্রেত শহরে অনুষ্ঠিতব্য এই প্রতিযোগিতায় বিশ্বের ১৩০টি দেশের প্রতিযোগীরা অংশ নেবেন। বিশ্বের অন্যতম জনপ্রিয় এই সৌন্দর্য প্রতিযোগিতাটি প্রতিবছর প্রায় ৫০ কোটি দর্শক উপভোগ করেন।

মরিয়ম তাঁর প্রতিক্রিয়ায় বলেছেন, ‘এই খেতাব অর্জন আমার জন্য ভাষায় প্রকাশের অতীত এক সম্মান। এটি শুধু আমার নয়—এটি প্রতিটি স্বপ্নবাজ মানুষের প্রতিচ্ছবি, যারা এই দেশটিকে নিজের ঘর বলে ডাকে।’

তিনি আরও বলেন, ‘সংযুক্ত আরব আমিরাত আমাকে বড় স্বপ্ন দেখার সাহস দিয়েছে। আমি এমন নারীদের কণ্ঠস্বর হতে চাই, যারা উচ্চাকাঙ্ক্ষী, কৌতূহলী এবং আত্মপ্রত্যয়ে ভরপুর। মিস ইউনিভার্স ইউএই শুধু সৌন্দর্যের প্রতিযোগিতা নয়, এটি প্রভাব সৃষ্টির একটি প্ল্যাটফর্ম।’

মরিয়ম পাখি শিকার (ফ্যালকনরি) ও উট চালনায় আগ্রহী। ভ্রমণপ্রেমী এই তরুণী বিশ্বজুড়ে ভিন্ন সংস্কৃতির মানুষের সঙ্গে মেলামেশা করতে ভালোবাসেন। তিনি জানান, তাঁর স্বপ্ন হলো দারিদ্র্য হ্রাস এবং নারীদের ক্ষমতায়নে কাজ করা। মরিয়ম বলেন, ‘মিস ইউনিভার্স শুধু সৌন্দর্যের ব্যাপার নয়, এটি দৃঢ়তা, সহনশীলতা এবং নারীর পারস্পরিক শক্তি উদ্‌যাপনের মঞ্চ।’

মরিয়ম প্রথম আমিরাতি নারী হিসেবে মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নিলেও সংযুক্ত আরব আমিরাতের হয়ে এর আগে অংশ নিয়েছিলেন অ্যামিলিয়া ডোব্রেভা। তবে জন্মসূত্রে তিনি আমিরাতের নন, তাঁর জন্ম কসোভোতে। দীর্ঘদিন দুবাইয়ে বসবাসের সূত্রে সংযুক্ত আরব আমিরাতের হয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পেয়েছিলেন এই মডেল।

প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী, সংযুক্ত আরব আমিরাতে অন্তত তিন বছর বসবাস করা যে কেউ মিস ইউনিভার্স ইউএই পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। মরিয়ম এই খেতাবজয়ী দ্বিতীয় আমিরাতি প্রতিনিধি।

সম্প্রতি শিরোনাম হওয়া মিস ইউনিভার্স ফিলিস্তিন নাদিন আইয়ুবের সঙ্গে একই আসরে অংশ নেবেন মরিয়ম। নাদিন প্রথমবারের মতো ফিলিস্তিনের প্রতিনিধিত্ব করবেন। মধ্যপ্রাচ্যের ইরাক, বাহরাইন, মিশর ও লেবাননের সুন্দরীরা এবারের প্রতিযোগিতায় অংশ নেবেন। এ ছাড়া ‘মিস ইউনিভার্স পারসিয়া’ ব্যানারে অংশ নেবেন ইরানের এক প্রবাসী সুন্দরী।

মিস ইউনিভার্স কর্তৃপক্ষ জানিয়েছে, ‘মরিয়ম বিশ্বের সামনে সংযুক্ত আরব আমিরাতের নারীর ক্ষমতায়ন, টেকসই উন্নয়ন ও উদ্ভাবনের গল্প তুলে ধরবেন। তিনি প্রমাণ করবেন—আমিরাতি নারীরা যেমন ঐতিহ্যে শিকড়গাঁথা, তেমনি ভবিষ্যতের নেতৃত্বেও প্রস্তুত।’ সূত্র: আজকের পত্রিকা 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়