শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ০৪ অক্টোবর, ২০২৫, ০২:৪৮ দুপুর
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিকিনি পরে উষ্ণতা ছড়ালেন নুসরাত ফারিয়া: বললেন, ‘চোখের জন্য খুব বেশি হয়ে গেল?’

সমুদ্র পাড়ে সাহসী রূপে উষ্ণতা ছড়াচ্ছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। অভিনেত্রীর এ লুক নজর কেড়েছে নেটিজেনদের। প্রশংসা কুড়াচ্ছে সহকর্মী অভিনেত্রীরও।

শনিবার (৪ অক্টোবর) সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনটি ছবি আপলোড করেন ফারিয়া। ছবিতে দেখা যাচ্ছে, নীল সমুদ্র পাড়ে কালো বিকিনি পরে উষ্ণতা ছড়াচ্ছেন অভিনেত্রী।

খোলা চুলে চোখের চাহনি আর মিষ্টি হাসিতে জলকেলিতে মেতে উঠেছেন ফারিয়া। গরমে শীতল স্নিগ্ধতায় ভরিয়ে তুলছেন চারপাশ। ক্যাপশনে ফারিয়া প্রশ্ন ছুঁড়ে লেখেন,
তোমার চোখের জন্য অনেক বেশি? তাহলে স্ক্রল করো প্রিয়।
 
ফেসবুক পেজের স্ট্যাটাসটি ব্যক্তিগত প্রোফাইলেও শেয়ার করেছেন ফারিয়া। সেখানে মন্তব্যের ঘরে প্রতিক্রিয়া জানান দুই বাংলার আরেক জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি।
 
ফারিয়াকে উদ্দেশ করে লেখেন, ‘উফ গরমি।’ মাহির এমন প্রতিক্রিয়ায় লাজুক ইমোজি জুড়ে দেন ফারিয়া।
 
কমেন্ট বক্সে নেটিজেনরাও ফারিয়ার রূপের বেশ প্রশংসা করেছেন। তানজিলা আক্তার নাদিয়া নামে একজন নেটিজেন লিখেছেন, ‘অসাধারণ।’ এফএম সুয়েতি আলি লিখেছেন, ‘অনেক অনেক সুন্দর, অনেক দারুণ।’ মো. আশিক নামে এক ভক্ত লিখেছেন, ‘এতো সুন্দর!’
 
নুসরাত ফারিয়াকে সবসময়ই সরব থাকতে দেখা যায় ফেসবুকে। কখনও নিজের ব্যক্তিগত মুহূর্ত ভক্তদের সঙ্গে শেয়ার করেন। কখনও বা নিজের ভালো লাগা-মন্দ লাগার বিষয়গুলো তুলে ধরেন।

দীর্ঘ সময় ধরে শোবিজে কাজ করছেন নুসরাত ফারিয়া। প্রথমে রেডিও জকি হিসেবে কর্মজীবন শুরু করেন। এরপর মডেলিং এবং বিজ্ঞাপনের মাধ্যমে শোবিজে প্রবেশ করেন। ২০১৫ সালে ‘আশিকী’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে ঢালিউড চলচ্চিত্র জগতে পা রাখেন। এরপর ঢালিউডের পাশাপাশি টালিউডে কাজ করেও জনপ্রিয়তা পেয়েছেন লাস্যময়ী এ অভিনেত্রী। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়