শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ০২ অক্টোবর, ২০২৫, ০৮:১৮ রাত
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলা ব্যান্ডের জীবন্ত কিংবদন্তি নগর বাউল জেমসের আজ জন্মদিন

বাংলা ব্যান্ড সংগীতের জীবন্ত কিংবদন্তি জেমসের আজ জন্মদিন। ঘরোয়া আয়োজনে এই তারকা দিনটি কাটাচ্ছেন ঢাকায়। ভক্তদের কাছে তিনি ‘গুরু’, আবার কেউ কেউ বলেন নগর বাউল। তাঁর পুরো নাম ফারুক মাহফুজ আনাম জেমস। ১৯৬৪ সালের ২ অক্টোবর নওগাঁ জেলায় জন্ম নিলেও শৈশব কেটেছে চট্টগ্রামে। 

সরকারি কর্মকর্তা বাবার ইচ্ছে ছিল ছেলে পড়াশোনায় মন দেবে, কিন্তু ছোটবেলা থেকেই জেমসের মন পড়ে ছিল গানের নেশায়। গানকে বেছে নেওয়ার জেদ থেকেই অভিমান করে একসময় বাড়ি ছেড়ে চলে আসেন চট্টগ্রামের আজিজ বোর্ডিংয়ে। সেখান থেকেই শুরু হয় তার সংগীতজীবনের পথচলা। ১৯৮০ সালে কিছু সমমনা বন্ধুকে নিয়ে গড়ে তোলেন ব্যান্ড ‘ফিলিংস’। প্রথম অ্যালবাম স্টেশন রোড ততটা সাড়া না পেলেও ১৯৮৮ সালে প্রকাশিত অনন্যা অ্যালবাম তাকে রাতারাতি জনপ্রিয়তার শিখরে তুলে দেয়। পরবর্তীতে ব্যান্ডটির নাম পরিবর্তন হয়ে হয় ‘নগর বাউল’।

গিটারে তার দক্ষতা যেমন অনন্য, তেমনি কণ্ঠের জাদুতে এখনও মুগ্ধতা ছড়ান অগণিত শ্রোতার মনে। শুধু গায়ক নন, তিনি সুরকার ও গীতিকারও। নিজের লেখা গান ছাড়াও কণ্ঠ দিয়েছেন কবি শামসুর রাহমান, প্রিন্স মাহমুদ ও শিবলীর লেখা জনপ্রিয় গানে। চলচ্চিত্রেও রেখেছেন অবদান ।দেশ: দ্য লিডার ও সত্তা সিনেমার গানে কণ্ঠ দিয়ে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। 

নব্বইয়ের দশকে তরুণদের মুখে মুখে ফিরেছে তার অগণিত গান দুষ্টু ছেলের দল, বিজলি, তোমার দেখা নাই, এত কষ্ট, আমি তোর মনের মতো হতে পারলাম নারে কিংবা জনতা এক্সপ্রেস।  প্রতিটি আজও সমান জনপ্রিয়। শুধু বাংলাদেশেই নয়, বলিউডেও ঝড় তুলেছেন তিনি ভিগি ভিগি, চল চলে, আলবিদা, রিশতে গানগুলো দিয়ে। তবে সাফল্যের শীর্ষে থেকেও তিনি থাকেন আড়ালে। বাবা-মা দেখে যেতে পারেননি তার এই বিশ্বজয়ের গল্প। সেই অভাব থেকেই হয়তো বারবার ফিরে যান গানে—‘মা’ ও ‘বাবা’ শিরোনামের গানের প্রতিটি লাইনে মিশে আছে তার ব্যক্তিগত বেদনা। কণ্ঠের সেই অদম্য বাউল আজও তরুণদের অনুপ্রেরণা। জন্মদিনে ভক্তদের ভালোবাসায় সিক্ত হচ্ছেন বাংলা সংগীতের এই চিরসবুজ তারকা নগর বাউল জেমস। সূত্র: সমকাল 

  • সর্বশেষ
  • জনপ্রিয়