শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ০২:০৯ দুপুর
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হিরো আলমকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে : রিয়া মনি

হিরো আলমকে হত্যার উদ্দেশ্যে মারা হয়েছে বলে জানালেন স্ত্রী রিয়া মনি। মঙ্গলবার দুপুরে রিয়া মনি কালের কণ্ঠকে বলেন, ‘হিরো আলমকে যেভাবে মারা হয়েছে, তাকে মেরেই ফেলা হতো। সেসময় কিছু লোক উপস্থিত হওয়ায় দুর্বৃত্তরা পালিয়ে গেছে। তাকে যেভাবে পেটানো হয়েছে, আরেকটু হলেই মারা যেত।

সোমবার রাতে রাজধানীর আফতাবনগরে হিরো আলমকে একদল দুর্বৃত্ত হামলা করে গুরুতর আহত করে। পরে তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। এদিকে রাত সোয়া ১০টার দিকে হিরো আলমের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে জানানো হয়, ‘আফতাবনগরে হিরো আলমের ওপর সন্ত্রাসীদের হামলা। অজ্ঞান অবস্থায় তাকে উদ্ধার করে মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তবে রিয়া মনি কালের কণ্ঠকে জানান, সরকারি হাসপাতাল থেকে রেফার করার ফলে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

বিষয়টি নিয়ে জানতে চাইলে বাড্ডা থানার আফতাবনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) সোহেল রানা বলেন, ‘আমরা গণমাধ্যমের মাধ্যমে বিষয়টি জেনেছি। ঘটনাস্থল নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে। এখনো সঠিক স্পট সম্পর্কে তথ্য পাইনি।

তবে রিয়া মনি কালের কণ্ঠকে বলেন, ‘হিরো আলম গতকাল রাতে হাঁটতে গিয়েছিল আফতাবনগরে। হাঁটতে হাঁটতে সে লোহার ব্রিজের দিকে যায়। পরে এম ব্লকে তাকে ধরে নিয়ে ইচ্ছেমতো মারা হয়। তার দুই হাতে কোপানো হয়েছে। মাথা ফাটানো হয়েছে। বুকের মধ্যে আঘাত করা হয়েছে।’

কারা মেরেছেন এ বিষয়ে এখনো জানেন না রিয়া মনি। তিনি বলেন, ‘আসলে কারা মেরেছে হিরো আলমকে বুঝতে পারছি না। নিশ্চয়ই পূর্ব শত্রুতার জেরেই তাকে মারা হয়েছে। এভাবে কেউ কাউকে এমনি মারে না। নিশ্চয়ই তাকে মেরে ফেলার জন্যই এভাবে মারা হয়েছে। এর দ্রুত বিচার চাই আমরা।’ 

তবে ফেসবুক লাইভে রিয়া মনি ইঙ্গিত দিয়েছেন রাজনৈতিক কারণেই হিরো আলমকে এভাবে মারা হয়েছে। ভিডিওতে তিনি বলেন, ‘কেন তার ওপর হামলা করা হবে? আমরা কোন দেশে বসবাস করতেছি? সে তো রাজনীতি ছেড়ে দিয়েছে। রাজনীতি আমি নিজেও পছন্দ করি না। তাহলে এই হামলার মানেটা কী?’

গতরাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, হাসপাতালের বেডে শুয়ে আছেন হিরো আলম। তার মুখমণ্ডল ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন স্পষ্টভাবে ফুটে উঠেছে। তার পরনের টি-শার্ট ছেঁড়া অবস্থায় রয়েছে।

এ ছাড়া ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি মিলে আহত হিরো আলমকে অ্যাম্বুল্যান্সে তুলছেন। তার মাথা, হাতসহ শরীরের বিভিন্ন স্থানে ব্যান্ডেজ বাঁধা রয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়