শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ১০:২০ দুপুর
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জুবিন গার্গের মৃত্যু, গ্রেপ্তার হলেন দীর্ঘদিনের সঙ্গী ড্রামার শেখর

ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী জুবিন গার্গের মৃত্যুর ঘটনায় সংগীতশিল্পী-ড্রামার শেখর জ্যোতি গোস্বামীকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার গুয়াহাটির গরিগাঁওয়ের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে আসাম পুলিশের স্পেশাল ইনভেস্টিগেশন টিম (সিট)।

জুবিনের দীর্ঘদিনের সঙ্গী ছিলেন শেখর জ্যোতি। এছাড়া সিঙ্গাপুরেও তিনি জুবিনের সঙ্গে ছিলেন।

অভিযোগ, শেখরের কথাতেই পানিতে নেমেছিলেন জুবিন। কিন্তু সাঁতরে আর পারে ফেরা হয়নি তার। জলেই মৃত্যুর কোলে ঢলে পড়েন গায়ক।

ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, শেখর জ্যোতি গোস্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। তবে তার বিরুদ্ধে ঠিক কী অভিযোগ আনা হয়েছে এবং আনুষ্ঠানিক চার্জ গঠন করা হবে কিনা, তা এখনও স্পষ্ট নয়।

এদিকে সিঙ্গাপুরে অনুষ্ঠিত নর্থইস্ট ফেস্টিভালের আয়োজক ও ব্যবসায়ী শ্যামকানু মোহন্ত এবং জুবিনের ম্যানেজার সিদ্ধার্থ শর্মার বাড়িতে তল্লাশি চালিয়েছে পুলিশ।

ভারতীয় গণমাধ্যম দ্য ওয়ালের খবরে বলা হয়েছে, মহন্ত বর্তমানে গুয়াহাটি বিমানবন্দরে রয়েছেন এবং সিআইডির সঙ্গে যোগাযোগ করে আত্মসমর্পণের ইচ্ছা প্রকাশ করেছেন। পাশাপাশি সিঙ্গাপুর আসাম অ্যাসোসিয়েশনের আরও কয়েকজন সদস্যও তদন্তের আওতায় রয়েছেন। তাদের জিজ্ঞাসাবাদ করা হবে।

প্রসঙ্গত, সিঙ্গাপুরের নর্থ-ইস্ট ফেস্টিভ্যালে ২০ ও ২১ সেপ্টেম্বর পারফর্ম করার কথা ছিল জুবিনের। কিন্তু তার আগে ১৯ সেপ্টেম্বর স্কুবা ডাইভিং করতে পানিতে নেমে প্রাণ হারান তিনি। তার দ্বিতীয় ময়নাতদন্তের পর রিপোর্টে কোনও সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। তবে আসল কারণ জানতে তদন্ত চালিয়ে যাওয়ার আশ্বাস দিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।

সূত্র: দ্য ওয়াল ও এবিপি, অনুবাদ: সমকাল 

  • সর্বশেষ
  • জনপ্রিয়