শিরোনাম
◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক

প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:২৩ রাত
আপডেট : ৩০ মে, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুচকি হাসির মাসুল এখনও গুনছেন পিয়া জান্নাতুল

দেশের জনপ্রিয় মডেল পিয়া জান্নাতুল। মডেল, অভিনেত্রী ও আইনজীবী— অনেক পরিচয়েই চেনানো যায় তাকে। স্পষ্ট বক্তা হিসেবেও তার পরিচিতি আছে। গত বছর আইনজীবীর পোশাকে পিয়ার একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল।

ব্যারিস্টার সুমনের পেছনে দাঁড়ানো পিয়ার মুচকি হাসি আলোড়ন ফেলে দেয় সোশ্যাল মিডিয়ায়। তবে পিয়া মনে করেন, সেই হাসির কারণে বেশ ভুগতে হয়েছে তাকে। সম্প্রতি একটি অনুষ্ঠানে একথা বলেন পিয়া।

সম্প্রতি একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিয়া জান্নাতুল।

সেখানে সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দিতে গিয়েই আলোচনায় আসে সেই মুচকি হাসির প্রসঙ্গ। জানান, সেই হাসির জন্য তাকে বিশাল মাসুল গুনতে হয়েছে; বিশেষ করে ৫ আগস্টের পর। 

গতবছর সেই ভিডিওতে দেখা যায়, কালো কোট পরে ব্যারিস্টার সুমনের পাশে দাঁড়িয়ে মুচকি হাসছেন পিয়া। মুহূর্তেই সেটি ভাইরাল হয় সামাজিক মাধ্যমে।

সেই এক ঝলক হাসিই রাতারাতি তাকে ট্রেন্ডিংয়ের শীর্ষে তুলে দেয়। ক্লিপটি ঘিরে তৈরি হয় অসংখ্য রিলস, মিম আর ভিডিও। এই আইনজীবী-মডেল বলেন, ‘তখন কোন ভুলে হাসছিলাম আমি জানি না, এবং সেটা ভাইরাল হওয়ার কারণে আমি নিজে যে পরিমাণ ভোগান্তির মধ্য দিয়ে গিয়েছি বিশেষ করে ৫ আগস্টের পর, সেটা বলার বাইরে।’

পিয়া জান্নাতুল ২০০৭ সালে মিস বাংলাদেশ খেতাব অর্জন করেন। এরপর কর্মজীবন শুরু করেন র‍্যাম্প মডেলিংয়ের মাধ্যমে ২০০৮ সালে।

২০১১ সালে দক্ষিণ কোরিয়ায় আয়োজিত ওয়ার্ল্ড মিস ইউনিভার্সিটি শিরোপা অর্জন করেন। বর্তমানে আইনজীবী পেশায় নিয়োজিত রয়েছেন এ মডেল-অভিনেত্রী। পাশাপাশি মডেলিং জগতেও রয়েছে তার বিচরণ। সূত্র: কালের কণ্ঠ 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়