শিরোনাম
◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ

প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৪৬ দুপুর
আপডেট : ৩০ মে, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হৃতিক রোশানের সঙ্গে বিয়ের বিষয়ে যা বললেন সাবা আজাদ

বলিউডের আলোচিত জুটিগুলোর মধ্যে অন্যতম হৃতিক রোশান ও সাবা আজাদ। প্রায় তিন বছর ধরে সম্পর্কে থাকা এই জুটিকে ঘিরে অনুরাগীদের কৌতূহলের শেষ নেই। বিশেষ করে, তাদের বিয়ে নিয়ে বলিপাড়ায় চলেছে নানান গুঞ্জন। এবার সেই গুঞ্জনের জবাব দিলেন সাবা আজাদ নিজেই।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সাবা আজাদ জানিয়েছেন, তাদের বিয়ে নিয়ে কোনো পারিবারিক চাপ নেই। ছোটবেলা থেকেই স্বাধীনচেতা মানসিকতায় বড় হয়েছেন তিনি। সাবা বলেন, আমার যখন ছয় বছর বয়স, তখনই বাবা-মা আমাকে বলেছিলেন— যদি তোমার ইচ্ছে না থাকে, তাহলে বিয়ে করো না। আমরা তোমার কাছ থেকে এ বিষয়ে কোনো প্রত্যাশা রাখি না। তাই কখনোই বিয়ের জন্য পরিবারের দিক থেকে কোনো চাপ অনুভব করিনি।

উল্লেখ্য, ২০২২ সালে করণ জোহরের ৫০তম জন্মদিনের অনুষ্ঠানে একসঙ্গে হাজির হয়ে নিজেদের সম্পর্ককে আনুষ্ঠানিকভাবে প্রকাশ্যে আনেন হৃতিক ও সাবা। এরপর থেকে একাধিকবার ছুটি কাটাতে দেখা গেছে তাদের, পাশাপাশি পারিবারিক নানা অনুষ্ঠানেও একসঙ্গে উপস্থিত হতে দেখা যায়। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়