শিরোনাম
◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক

প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:৩৪ রাত
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অভিনেতা সুরিয়ার ব্যক্তিগত নিরাপত্তারক্ষী প্রতারণার শিকার, গৃহকর্মীর বিরুদ্ধে অভিযোগ

অভিনেতা সুরিয়ার গৃহকর্মীর পরিবারের সঙ্গে জড়িয়ে বেশ বড় অঙ্কের আর্থিক প্রতারণার শিকার হয়েছেন অভিনেতার ব্যক্তিগত নিরাপত্তারক্ষী (পিএসও) অ্যান্থনি জর্জ প্রভু। তিনি মোট ৪২ লাখ রুপি (বাংলাদেশি টাকায় যা সাড়ে ৫৭ লাখেরও বেশি) হারিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

তদন্তকারীদের মতে, গৃহকর্মী সুলোচনা এবং তার ছেলে উচ্চ রিটার্নের প্রতিশ্রুতি দিয়ে অভিনেতার নিরাপত্তারক্ষীকে অর্থ বিনিয়োগের জন্য প্রলুব্ধ করেছিলেন। শুরুতে তার আস্থা অর্জনের জন্য, তারা ১ লাখ রুপির প্রাথমিক স্থানান্তরের বিপরীতে ৩০ গ্রাম সোনা ফেরত দিয়েছিলেন।

আর এতে উৎসাহিত হয়ে, অ্যান্থনি আরো বিনিয়োগ করতে থাকেন। জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে মোট ৪২ লাখ রুপি স্থানান্তর করেন। তবে মার্চ মাসে যখন তিনি তার টাকা ফেরত চাইতে শুরু করেন, তখন পরিবারটি অদৃশ্য হয়ে যায়।
পুলিশের তদন্তে আরো জানা গেছে, একই পরিবার চেন্নাই জুড়ে একাধিক ভুক্তভোগীর সঙ্গে প্রতারণা করেছে, সম্মিলিতভাবে প্রায় ২ কোটি রুপি হাতিয়ে নিয়েছে, যাতে এই মামলাটি আরো বড় দিকে মোড় নেয়।

জুলাই মাসে অভিযোগ করার পর পুলিশ ইতিমধ্যে চারজনকে—বালাজি, ভাস্কর, সুলোচনা ও বিজয়লক্ষ্মী— গ্রেপ্তার করে আদালতের নির্দেশে জেল হেফাজতে পাঠায়। 

জানা গেছে, গ্রেপ্তার হওয়া সবাই সুরিয়ার বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করতেন। সেই ঘটনার পর অভিনেতা অবিলম্বে তাদের চাকরি থেকে বরখাস্ত করেন।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া

  • সর্বশেষ
  • জনপ্রিয়