শিরোনাম
◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই

প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:২৮ সকাল
আপডেট : ৩১ মে, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তাহসানের অবসরের গুঞ্জনের মাঝেই ফেসবুকে মিথিলার পোস্ট

শোবিজের একসময়ের আলোচিত যুগল তাহসান ও মিথিলার সম্পর্কের যবনিকা বহু আগেই ঘটে গেছে। বর্তমানে দুজনই নিজ নিজ জীবনে নতুন সম্পর্কে যুক্ত হলেও ভক্তদের আগ্রহ আজও কমেনি। কোনো ঘটনা ঘটলেই আলোচনায় উঠে আসেন এই সাবেক তারকা দম্পতি।

সাম্প্রতিক সময়ে সংগীত জগত থেকে তাহসানের অবসরের ইঙ্গিত চাউর হতেই অনেকে নজর রাখছেন মিথিলার ওয়ালে- তিনি এ নিয়ে কিছু লিখেছেন কি না। যদিও বরাবরের মতো এবারও প্রাক্তনের বিষয়ে নিশ্চুপ মিথিলা। তিনি ব্যস্ত নিজেকে নিয়ে। সে বিষয়ক একটি পোস্ট দিয়েছেন।

নিজের ফেসবুকে বেশ কিছু ছবি প্রকাশ করেছেন। ক্যাপশনে লিখেছেন, ‘আমার প্রাণপ্রিয় বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিরে আসতে পেরে মনটা ভরে গেল। নারী ও জেন্ডার স্টাডিজ বিভাগের ‘সুফিয়া কামাল সেমিনার সিরিজ’-এ আমার পিএইচডি গবেষণার কিছু অংশ।’

এরপর লেখেন,‘লিঙ্গ এবং প্রারম্ভিক শৈশব শিক্ষা নিয়ে উপস্থাপন করার সুযোগ পেলাম। শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে দারুণ একটি সময় কাটল। তাদের অত্যন্ত প্রাসঙ্গিক এবং গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর উত্তর দিতে পেরে আমি আনন্দিত। সবাইকে অসংখ্য ধন্যবাদ।’

গেল মাসের শেষের দিকে পিএইচডি সম্পন্নের খবর প্রকাশ করেন মিথিলা। সুইজারল্যান্ডের জেনেভা বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন তিনি।

 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়