শিরোনাম
◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:২৪ বিকাল
আপডেট : ৩১ মে, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সেরা অভিনেত্রীর জাতীয় পুরস্কার নিলেন রানি মুখার্জি

তিন দশকের ক্যারিয়ারে প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন রানি মুখার্জি। ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পান বলিউড রানি।

আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দিল্লির বিজ্ঞান ভবনে অনুষ্ঠিত হয় ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠান। এদিন রানি মুখার্জির হাতে পুরস্কার তুলে দেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

এর আগে এমন সুখবরে ভারতীয় সংবাদমাধ্যমকে রানি মুখার্জি বলেছিলেন, “আমি সত্যি দারুণ খুশি এবং গর্বিত বোধ করছি, ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ ছবিতে আমার অভিনয়কে এত বড় সম্মান দেওয়ায়। আমি আপ্লুত। আমার ৩০ বছরের সিনে ক্যারিয়ারে এটাই আমার প্রথম জাতীয় পুরস্কার। আমি খুবই ভাগ্যবান যে আমার অভিনয়জীবনে বহু ভালো ভালো ছবিতে কাজ করেছি।

দর্শকদের ভালবাসা পেয়েছি। ধন্যবাদ জানাই জাতীয় পুরস্কারের সঙ্গে যুক্ত বিচারকদের। এই সম্মান আমার ৩০ বছরের অভিনয়জীবনকে আরো সমৃদ্ধ করল।”
৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের সেরা অভিনেতা হিসেবে প্রথমবারের মতো পুরস্কার পেয়েছেন শাহরুখ খান, তার সঙ্গে সঙ্গে যুগ্মভাবে সেরা অভিনেতার পুরস্কার পান বিক্রান্ত ম্যাসে।

প্রসঙ্গত, এই মঞ্চেই দাদাসাহেব ফালকে সম্মানে সম্মানিত হলেন দক্ষিণী মেগাস্টার মোহনলাল। সেরা হিন্দি ছবির পুরস্কার পেল ‘কাঁঠাল : আ জ্যাকফ্রুট মিসট্রি’। তিন-তিনটা জাতীয় পুরস্কার টিম ‘সাম বাহাদুর’-এর ঝুলিতে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়