শিরোনাম
◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয়

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:০৯ বিকাল
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

'জিহাদিদের মতোই কথা বললেন': তাহসানের গান ছেড়ে দেওয়া প্রসঙ্গে তসলিমা নাসরিন

সংগীতশিল্পী, গীতিকার ও অভিনেতা তাহসান খান গান ছেড়ে দিয়ে ‘জিহাদিদের মতো’ কথা বলছেন বলে মন্তব্য করেছেন নির্বাসিত বাংলাদেশি লেখক তসলিমা নাসরিন। তিনি বলেছেন, ‘তিনি (তাহসান) তো জিহাদিদের মতোই কথা বললেন, যে জিহাদিরা বাউল উৎসব বন্ধ করছে, লালন মেলা বন্ধ করছে, স্কুলে গানের শিক্ষক বন্ধ করছে, গান-বাজনার মাজার পুড়িয়ে দিচ্ছে! তিনি কি গান বাজনার বিরুদ্ধে ওদের জিহাদ ঘোষণায় সায় দিয়েছেন? তা না হলে তাঁর কোনো প্রতিবাদ দেখিনি কেন?’

আজ সোমবার এক ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

ওই পোস্টে তাহসানকে প্রশ্ন করে তসলিমা লেখেন, ‘দাড়ি রেখে বুঝি স্টেজে গান গাওয়া নিষেধ? মেয়ে বড় হলে বুঝি গান গাওয়া নিষেধ? লাফালাফি করতে ইচ্ছে না হলে, লাফালাফি না করেও গান গাওয়া যায়। আমি তো জানি, একমাত্র গান গাইতে না পারলেই স্টেজে গান গাওয়া উচিত নয়। তাহসান তো এখনো গান গাইতে পারেন।’

তাহসানের দাড়ি ইসলামি দাড়ি হলে গান ছেড়ে দেওয়া মেনে নেওয়া যেত বলে মন্তব্য করে তসলিমা লেখেন, ‘তাহসানের দাড়ি কি ইসলামী দাড়ি? ইসলামী দাড়ি হলে না হয় বুঝতাম ইসলাম ব্যবসায়ীদের ফতোয়া মেনে গান ছেড়ে দিচ্ছেন তিনি। দেশে যখন গান বাজনা বন্ধ করার জন্য ‘‘জিহাদি জঙ্গিরা’’ উঠেপড়ে লেগেছে, তিনি তখন গান বাজনার পক্ষে না দাঁড়িয়ে গান-বাজনা ছেড়ে দেওয়ার পক্ষে কথা বলছেন।’

                                               

তাহসানকে প্রশ্ন করে লেখিকা আরও বলেন, ‘তিনি (তাহসান) কি মনে করেন, যে কণ্ঠশিল্পীরা দাড়ি রাখেন, যাদের মেয়ে বড় হয়, তাঁদের গান বাজনা বন্ধ করা উচিত? তাঁদের আর স্টেজে গান গাওয়া উচিত নয়? তাহলে তিনি তো জিহাদিদের মতোই কথা বললেন, যে জিহাদিরা বাউল উৎসব বন্ধ করছে, লালন মেলা বন্ধ করছে, স্কুলে গানের শিক্ষক বন্ধ করছে, গান-বাজনার মাজার পুড়িয়ে দিচ্ছে! তিনি কি গান বাজনার বিরুদ্ধে ওদের জিহাদ ঘোষণায় সায় দিয়েছেন? তা না হলে তাঁর কোনো প্রতিবাদ দেখিনি কেন?’

সূত্র: আজকের পত্রিকা 

 

 

 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়