শিরোনাম
◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই

প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ১০:৫৩ দুপুর
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অনুরাগ কাশ্যপের মতে, শাহরুখ খান লিওনার্দো ডিক্যাপ্রিওর চেয়ে জনপ্রিয়

হলিউড অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিওর চেয়েও জনপ্রিয় বলিউড সুপারস্টার শাহরুখ খান। চলচ্চিত্র পরিচালক অনুরাগ কাশ্যপ এমনটাই জানিয়েছেন এক বক্তব্যে। বার্লিন চলচ্চিত্র উৎসবের এক অনুষ্ঠানে তিনি এমন দৃশ্য দেখেছেন বলে দাবি করেন।

লিওনার্দো ডিক্যাপ্রিও এবং শাহরুখ খান উভয়েই নিজেদের খ্যাতি গড়ে তুলেছেন বিশ্বব্যাপী। কিন্তু ২০১২ সালে জার্মানির বার্লিনে যে চিত্র দেখেছেন তাতে অনুরাগের মনে হয়, ফ্যানদের পছন্দ একেবারেই ভিন্ন। তিনি প্রত্যক্ষ করেছেন দর্শক শাহরুখ খানের প্রতি আগ্রহ দেখিয়েছেন ডিক্যাপ্রিওর চেয়ে বেশি।

অনুরাগ বলেন, ‌‘আমি নিজের চোখে দেখেছি বার্লিন ফিল্ম ফেস্টিভ্যালের চিত্রটা ছিল শাহরুখের পক্ষে। লিওনার্দো ডিক্যাপ্রিওও ওই দিন সেখানে উপস্থিত ছিলেন। শাহরুখ খানও ছিলেন। কিন্তু সকাল থেকে দর্শকরা শাহরুখ খানের জন্য লাইনে দাঁড়িয়ে ছিলেন।’

শাহরুখ খান ২০১২ সালে তার তৃতীয়বারের মতো ফেস্টিভ্যালে অংশ নেন। তার সঙ্গে ছিলেন প্রিয়াঙ্কা চোপড়া, লারা দত্তা, বোমান ইরানি, কুণাল কাপুর এবং ওম পুরি। অন্যদিকে লিওনার্দো ডিক্যাপ্রিও ‘জে. এডগার’ ছবির প্রচারের জন্য উপস্থিত ছিলেন। অনুরাগ কাশ্যপ নিজস্ব প্রকল্প ‘গ্যাংস অফ ওয়াসেপুর’ প্রচারের জন্য ছিলেন সেখানে। সূত্র: জাগো নিউস ২৪ 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়