শিরোনাম
◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ

প্রকাশিত : ২১ সেপ্টেম্বর, ২০২৫, ০৯:২১ রাত
আপডেট : ২১ মে, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফ্লপ ছবির নায়িকা থেকে ৬০০ কোটি টাকার মালিক: সফল বলিউড তারকা কারিনা

সূত্র- ইন্ডিয়াডটকম: দেখতে দেখতে জীবনের ৪৫ বসন্তে পা রাখলেন ‘পু’ কারিনা কাপুর। ১৯৮০ সালের আজকের এই দিনে (২১ সেপ্টেম্বর) জন্মগ্রহণ করেন তিনি। বিশেষ এই দিনে সহকর্মী থেকে শুরু করে অনুরাগীদের শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হচ্ছেন এই বলিউড অভিনেত্রী।

২০০০ সালে ‘রিফিউজি’ সিনেমা দিয়ে বলিউডে অভিষেক ঘটে কারিনার।

ছবিটি বক্স অফিসে ব্যর্থ হলেও নায়িকা হিসেবে তার উপস্থিতি নজর কাড়ে। প্রথম ছবির জন্য ফিল্মফেয়ারে সেরা নবাগত নায়িকার পুরস্কার পান কারিনা। ঠিক সে সময়েই তার কাছে প্রস্তাব এসেছিল রাকেশ রোশন পরিচালিত  ‘কাহো না…পেয়ার হ্যায়’ সিনেমার কিন্তু কারিনা সিনেমাটি ফিরিয়ে দেন। বাণিজ্যিক সাফল্যের সহজ পথে না গিয়ে তিনি বেছে নিয়েছিলেন নিজের মতো করে চলার রাস্তা। ওই বছরে সেই সিনেমাটিই হয়ে উঠে বছরের সবচেয়ে বড় হিট। 

পরের বছর, ২০০১ সালে করণ জোহরের ‘কাভি খুশি কাভি গম’-এ অভিনয়ের ডাক পান। দীর্ঘ ক্যারিয়ারে তার  সেই ‘পু’ চরিত্রটি এখনো অন্যতম। সিনেমাটিতে তার সেই সংলাপ, ভঙ্গিমা মিম ও সামাজিক যোগাযোগমাধ্যমে এখনো সরব।

২০০৪ সালে ‘চামেলি’ ছবিতে এক যৌনকর্মীর চরিত্রে অভিনয় করে তিনি সমালোচকদের প্রশংসা কুড়ালেন। এরপর ২০০৬ সালে বিশাল ভরদ্বাজের ‘ওমকারা’য় ডলি মিশ্র চরিত্রে অভিনয় কারিনাকে এনে দেয় ফিল্মফেয়ার সমালোচক পুরস্কার। এক কথায়, তিনি প্রমাণ করলেন, কারিনা শুধু সৌন্দর্য নয়, তিনি অভিনয়শিল্পীও।

এরপর ২০০৭ সালে ইমতিয়াজ আলীর ‘জব উই মেট’ সিনেমা দিয়ে তার ক্যারিয়ারের মোড় ঘুরে যায়। ছবিটির গীত চরিত্র দর্শকের হৃদয় জয় করে নেয়। ছবিটির জন্য ফিল্মফেয়ার সেরা অভিনেত্রীর পুরস্কারও পান কারিনা।

২৫ বছর পেরিয়ে কারিনা যেন আজও সাফল্য আর স্টাইলের চিরসবুজ প্রতীক। ‘গোলমাল ৩’-এ টমবয় থেকে শুরু করে ‘উড়তা পাঞ্জাব’-এ চিকিৎসকের চরিত্র কিংবা থ্রিলার ‘জানে জা’; সব ক্ষেত্রেই তিনি নিজেকে নতুনভাবে হাজির করেছেন। বলিউডে যেখানে স্থায়িত্ব দুর্লভ, সেখানে কারিনা কাপুর যেন অনন্য। 

‘রিফিউজি’ দিয়ে অভিষেক, এরপর এ পর্যন্ত ৬০টির বেশি ছবিতে অভিনয় করেছেন কারিনা। ২৫ বছরে তার সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৪৮৫ কোটি রুপি (৬০০ কোটি টাকার বেশি)। সূত্র: কালের কণ্ঠ 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়