শিরোনাম
◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই

প্রকাশিত : ২০ সেপ্টেম্বর, ২০২৫, ১০:১৪ দুপুর
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আরিয়ানের মুক্তিতে আইনজীবীকে ব্যক্তিগত জেট প্রস্তাব দেন শাহরুখ

বলিউড তারকা শাহরুখ খানের জীবনের সবচেয়ে কঠিন অধ্যায় ছিল ২০২১ সালের অক্টোবর মাস। তাঁর ছেলে আরিয়ান খানকে মুম্বাইয়ের সমুদ্রতটে ‘ড্রাগস-অন-ক্রুজ’ মামলায় গ্রেপ্তার করে এনসিবি। এ ঘটনায় দেশজুড়ে শুরু হয় হইচই। ছেলেকে জামিনে মুক্ত করতে তখন শাহরুখ মরিয়া হয়ে ওঠেন। সম্প্রতি জানা গেছে, সাবেক অ্যাটর্নি জেনারেল ও প্রবীণ আইনজীবী মুকুল রোহতগিকে রাজি করাতে শাহরুখ শুধু ফোনেই থেমে থাকেননি, তিনি রোহতগির স্ত্রীকেও অনুরোধ করেছিলেন। এমনকি তাঁকে আনার জন্য ব্যক্তিগত জেট ব্যবহারের প্রস্তাবও দেন। খবর হিন্দুস্তান টাইমসের

স্ত্রীর কাছে শাহরুখের আবেদন

রিপাবলিক টিভির এক অনুষ্ঠানে মুকুল রোহতগি নিজেই স্মৃতিচারণা করেছেন। তিনি বলেন, ‘আমি তখন যুক্তরাজ্যে ছুটিতে ছিলাম। হঠাৎ মিস্টার খানের ঘনিষ্ঠ একজন ফোন করে জানালেন, বোম্বে হাইকোর্টে আরিয়ানের মামলায় তিনি চান আমি লড়ি। আমি তখন ছুটি ছেড়ে আসতে চাইনি। পরে শাহরুখ নিজেই ফোন করলেন। একই কথা বললাম। তখন তিনি বললেন, “আমি কি আপনার স্ত্রীর সঙ্গে কথা বলতে পারি?”’
রোহতগি জানান, শাহরুখ তাঁর স্ত্রীকে বলেছিলেন, ‘এটা ক্লায়েন্টের মামলা নয়, আমি একজন বাবা।’ এই আবেগঘন অনুরোধে আইনজীবীর স্ত্রী তাঁকে রাজি করান।

একই হোটেলে থাকলেন

রোহতগির ভাষায়, শাহরুখ মামলার প্রস্তুতিতে দারুণ গুরুত্ব দিয়েছিলেন। তিনি জানান, ‘তিনি আমাকে ব্যক্তিগত উড়োজাহাজের প্রস্তাবও করেছিলেন, যদিও আমি নিইনি। মুম্বাই এসে দেখি, শাহরুখ খান আমার নিয়মিত হোটেলেই উঠেছেন। নিজের হাতে অনেক নোট লিখে রেখেছিলেন। আইনজীবীদের পাশাপাশি তিনিও পয়েন্ট তৈরি করেছিলেন। সবকিছু নিয়ে আলোচনার পর আমরা হাইকোর্টে লড়ি এবং আরিয়ান জামিন পান।’ এরপর রোহতগি আবার ইংল্যান্ডে ফিরে যান।

আরিয়ান খানের মামলা

২০২১ সালের অক্টোবরে গোয়াগামী কর্ডেলিয়া ক্রুজ জাহাজে পার্টিতে অভিযান চালায় এনসিবি। সেখানে আরিয়ানসহ কয়েকজনকে আটক করা হয়। প্রায় তিন সপ্তাহ জেল খাটার পর জামিনে মুক্তি পান আরিয়ান। পরে তিনি মামলায় সম্পূর্ণ খালাস পান। প্রথমে সুশান্ত সিং রাজপুত-সংক্রান্ত মামলায় রিয়া চক্রবর্তীর পক্ষের আইনজীবী সতীশ মানেশিন্দে আরিয়ানের হয়ে লড়ছিলেন। পরে অমিত দেশাই দায়িত্ব নেন। হাইকোর্টে মামলাটি গেলে মুকুল রোহতগি যুক্ত হন।

শোবিজে আরিয়ান

বর্তমানে আরিয়ান খান পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেছেন। তাঁর ওয়েব সিরিজ ‘দ্য ব্যাডস অব বলিউড’ সম্প্রতি নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে। মাদক বিতর্ক পেছনে ফেলে তিনি নির্মাতা হিসেবে এগিয়ে যাচ্ছেন।  সূত্র: প্রথম আলো

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়